সোমালিয়ার মোগাদিশুতে বিস্ফোরণ সরকারি বাহিনীপন্থী মিলিশিয়াদের পাঁচজন আহত:
সরকারি বাহিনীপন্থী মিলিশিয়াদের মধ্যে আহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে একজন যোদ্ধা রয়েছেন, যিনি আঘাতের … See moreসোমালিয়ার মোগাদিশুতে বিস্ফোরণ সরকারি বাহিনীপন্থী মিলিশিয়াদের পাঁচজন আহত:
সরকারি বাহিনীপন্থী মিলিশিয়াদের মধ্যে আহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে একজন যোদ্ধা রয়েছেন, যিনি আঘাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এটি বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কারান এলাকায় মিলিশিয়াদের একটি কেন্দ্রের কাছে জিহাদিদের ‘আল-শাবাব’ পরিচালিত বিস্ফোরণের সর্বশেষ তথ্য।
রাজধানীতে মিলিশিয়াদের বিভিন্ন কেন্দ্রকে লক্ষ্য করে একই সময়ে পরিচালিত ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
#assidqnews#news
সোমালিয়ায় সরকারি বাহিনীর ঘাঁটিতে আল-শাবাবের রাতের ব্যাপক হামলা
সোমালিয়া: সোমালিয়ার লোয়ার শাবেল্লে অঞ্চলের সাবিইদ সেতু এলাকায় সরকারি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে জিহাদি সংগঠন আল-শাবাব রাতের বেলায… See moreসোমালিয়ায় সরকারি বাহিনীর ঘাঁটিতে আল-শাবাবের রাতের ব্যাপক হামলা
সোমালিয়া: সোমালিয়ার লোয়ার শাবেল্লে অঞ্চলের সাবিইদ সেতু এলাকায় সরকারি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে জিহাদি সংগঠন আল-শাবাব রাতের বেলায় ব্যাপক হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আজ ভোররাতে লোয়ার শাবেল্লে অঞ্চলের আফগোয়ে জেলার সাবিইদ সেতু এলাকায় অবস্থিত সোমালিয়ার সরকারি বাহিনীর ঘাঁটিতে জিহাদিরা হামলা চালায়।
হামলার সময় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সামরিক ঘাঁটির আশপাশে দীর্ঘ সময় ধরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।
সাবিইদ সেতু এবং এর আশপাশের লোয়ার শাবেল্লে অঞ্চল বহুবার সরকারি বাহিনী ও আল-শাবাব-এর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কৌশলগত গুরুত্ব এবং দেশটির রাজধানী মোগাদিশুর নিকটবর্তী হওয়ায় এলাকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
#Assidqnews#news
🇧🇩🇹🇷 বাংলাদেশ সেনাপ্রধানের MKE সফর: প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE-এর গাজ… See more🇧🇩🇹🇷 বাংলাদেশ সেনাপ্রধানের MKE সফর: প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE-এর গাজি ফায়ারিং ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
সফরকালে প্রতিনিধিদল কারখানার উৎপাদন কার্যক্রম, প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। MKE-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেশ বাংলাদেশ প্রতিনিধিদলকে প্রতিষ্ঠানটির সক্ষমতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ব্রিফ করেন।
বৈঠকে গোলাবারুদ সরবরাহ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা ‘Forces Goal 2030’-এর আওতায় তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি MKE BORAN 105 মিমি এয়ারবর্ন লাইট হাউইটজার যুক্ত হয়েছে।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বর্তমানে শুধু সরঞ্জাম ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতার দিকেও এগোচ্ছে।
#assidqnews#news#bangladesh#Turkey
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়… See moreসাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিন্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে তাকে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দেশজুড়ে কড়া সমালোচনা শুরু হয়। রাতভর এআউ ভিডিও বলা হলেও ভোরে আলো ফুটতেই ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি।
এর মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। সেখানে টেবিলে রাখা আইডি কার্ডে ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ পার্লামেন্ট। ঠিক এর নিচে লেখা ১৩তম পার্লামেন্ট। এরপর গাজী নজরুল ইসলামের ছবি দেওয়া। ছবির নিচে লেখা জি এম নজরুল ইসলাম। পদবি হিসেবে লেখা সংসদ সদস্য। এ সময় হট্টগোলের মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘দেখেন সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে। এই যে এই মুরুব্বি।’
#jamayatislamibd#assidqnews#news
ইরানের হুঁশিয়ারি: ইরানে স্থল হামলা করলে ‘জ্বলন্ত আগুনের মুখে’ পড়বে মার্কিন সেনারা
• যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে কঠোর প্রতিরোধের মুখে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।
• ইরানের সেনাবাহিনীর ম… See moreইরানের হুঁশিয়ারি: ইরানে স্থল হামলা করলে ‘জ্বলন্ত আগুনের মুখে’ পড়বে মার্কিন সেনারা
• যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে কঠোর প্রতিরোধের মুখে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।
• ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেন, স্থল যুদ্ধে প্রবেশ করলে হামলাকারী বাহিনী তাদের প্রযুক্তিগত সুবিধা হারাবে।
• তিনি বলেন, দূরপাল্লার যুদ্ধে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও স্থল অভিযান হবে ‘সরাসরি মুখোমুখি’ লড়াই, যেখানে ইরানের ভূখণ্ড সম্পর্কে অজ্ঞতা যুক্তরাষ্ট্রের দুর্বলতা বাড়াবে।
• ইরানি সেনাবাহিনী সম্ভাব্য আগ্রাসনের সব রুটের জন্য বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করেছে এবং মহড়ায় সেগুলো বারবার অনুশীলন করেছে বলে জানান তিনি।
• আকরামিনিয়া বলেন, “যে কোনো আগ্রাসী বাহিনী এসব এলাকায় প্রবেশ করলে তাদের ধ্বংসের লক্ষ্যে সঙ্গে সঙ্গে ভারী আগুনের মুখে পড়বে।”
• ইরানের সেনারা ধর্মীয় বিশ্বাস ও সামরিক প্রশিক্ষণে অনুপ্রাণিত বলে দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা মূলত বেতন ও সুযোগ-সুবিধার জন্য লড়াই করে।
• ইরান জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে আগ্রহী অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের সংগঠিত করা হয়েছে।
• প্রায় ২৫ লাখ সাবেক সেনা ও কর্মরত বাহিনীর সদস্যকে জাতীয় রিজার্ভ ও দেশের দ্বিতীয় প্রতিরক্ষা লাইন হিসেবে বিবেচনা করছে তেহরান।
• তবে বর্তমানে ওই রিজার্ভ বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে ইরান।
• গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। তেহরান বলছে, তারা ওইসব মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে যেগুলো ইরানের মতে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়।
• পাকিস্তানের মধ্যস্থতায় জুনে যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
#assidqnews#news#iran
হামাসের নতুন প্রধান ড. খলিল আল হাইয়্যা
হামাস তাদের নতুন সামগ্রিক প্রধান হিসেবে খলিল আল-হাইয়্যার নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ২০২৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষি… See moreহামাসের নতুন প্রধান ড. খলিল আল হাইয়্যা
হামাস তাদের নতুন সামগ্রিক প্রধান হিসেবে খলিল আল-হাইয়্যার নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ২০২৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন ড. খলিল আল হাইয়্যা।
ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর নির্বাসনে থাকা গাজা উপত্যকার প্রধান এবং প্রধান নেগোশিয়েটর আল-হাইয়্যা হামাসের প্রধান নির্বাচিত হবার মাধ্যমে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তথ্যসূত্র: TRT World
#assidqnews#news#hamas#gaza
তিন বছর আগে যদি বলতাম, আমারা গাজার ৭০% নিয়ন্ত্রণ করব। কেউ বিশ্বাস করত না।
অথচ আজ এটাই বাস্তব। সমগ্র গাযায় ইসরায়েলি বসতি হবে।
পুরো গাযা আমাদের।
- ইতামার বেন গাভির
#AsSidqNews#news
#প্রদর্শনী "নাস টেক্স" উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমদ আল-শারার বক্তব্য:
#আমরা সামাজিক সম্প্রীতি, জাতীয় ঐক্য, ভারসাম্যপূর্ণ কূটনীতি, নিরাপত্তাগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আমাদে… See more#প্রদর্শনী "নাস টেক্স" উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমদ আল-শারার বক্তব্য:
#আমরা সামাজিক সম্প্রীতি, জাতীয় ঐক্য, ভারসাম্যপূর্ণ কূটনীতি, নিরাপত্তাগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আমাদের জাতির গল্প বুনছি—যাতে সিরিয়া আবারও সৃজনশীলতার উৎস, দক্ষ জনশক্তির রপ্তানিকারক এবং জ্ঞানী ও দক্ষ হাতের মানুষের আশ্রয়স্থল হিসেবে ফিরে আসে।
#সিরিয়া যেমন ধারালো দামেস্কি তলোয়ার তৈরির জন্য খ্যাত, তেমনি সূক্ষ্ম রেশম ও উন্নতমানের বস্ত্রশিল্পের জন্যও সুপরিচিত। কঠোরতা ও কোমলতার এই সমন্বয়ের মধ্যেই সিরিয়ার পররাষ্ট্রনীতির স্বভাব নিহিত—যেখানে প্রত্যেককে তার প্রাপ্য অধিকার প্রদান করা হয়।
#এখান থেকেই, সিরিয়া থেকে, আমরা আমাদের জনগণ ও বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি—আমরা শান্তির নকশা বুনব, সমৃদ্ধি ও প্রাচুর্যের গালিচা বুনব, আর যারা আমাদের প্রতি আন্তরিক অনুভূতি ও সদিচ্ছা প্রদর্শন করবে, তাদের জন্য আমরা সৌহার্দ্যের কবিতা রচনা করব।
#assidqnews#news
Log In to leave a comment.