As-sidq News's Post
Avatar

ইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ। একই সঙ্গে সংকটের সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাঙ্গানেহ দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের সংসদীয় স্পিকারের নামে প্রকাশিত একটি পোস্ট মূলত আমেরিকানরা লিখেছিলেন। ইরানি এই আইনপ্রণেতার দাবি, পোস্টটি তৈরির পেছনে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের ভূমিকা ছিল। পাকিস্তানের কথিত এই আচরণকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে জাঙ্গানেহ ইরানের প্রতি আফগান জনগণের বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাঙ্গানেহর বক্তব্যে ইরান-আমেরিকার সংঘাতকে ঘিরে আঞ্চলিক দেশগুলোর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সূত্র : আরিয়ানা নিউজ #assidqnews #news #iran #Pakistan #Afghanistan

Translate to English
Post Image
0 Likes 0 Comments 3 Views
Ad

Comments (0)

Please Login to comment.