📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে ব… See more📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ করেছে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় টানা ১৩ রাতের হামলা আপাতত থেমেছে।
➡️ ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে যুদ্ধের পরিধি ভৌগোলিকভাবে আরও বড় হবে।
➡️ ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘাতের বিস্তার ইতোমধ্যেই বাব আল-মান্দাব প্রণালী পর্যন্ত পৌঁছেছে।
➡️ এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
#Iran#USA#Israel#MiddleEast#AsSidqNews
হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি।
ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী এবং দুই দেশের নিজ নিজ আঞ্চলিক জলসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
গণমাধ্য… See moreহরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি।
ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী এবং দুই দেশের নিজ নিজ আঞ্চলিক জলসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
গণমাধ্যমটি জানায় আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও কিছু সময় প্রয়োজন।
এদিকে, চলমান কূটনৈতিক প্রচেষ্টায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য যুক্তরাষ্ট্র তার সামরিক হামলা সাময়িকভাবে বিরতি দিয়েছে।
আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী ও সংশ্লিষ্ট আঞ্চলিক জলসীমায় চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং চলমান উত্তেজনা কমানোর পথ তৈরি করা।
সূত্র: CBS News
#Iran#Oman#USA#StraitOfHormuz#AsSidqNews
#সৌদি আরব যুক্ত হচ্ছে আব্রাহাম একর্ডে, যুদ্ধাপরাধী নেতানিয়াহুর উচ্ছাস!
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানি… See more#সৌদি আরব যুক্ত হচ্ছে আব্রাহাম একর্ডে, যুদ্ধাপরাধী নেতানিয়াহুর উচ্ছাস!
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুসারে, এই পরিস্থিতিতে আব্রাহাম একর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রযাত্রা হবে বলে বিবৃতিতে বলা হয়।
#AsSidqNews#Israel#SaudiArabia#Iran#AbrahamAccords
ইরানের হুঁশিয়ারি: ইরানে স্থল হামলা করলে ‘জ্বলন্ত আগুনের মুখে’ পড়বে মার্কিন সেনারা
• যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে কঠোর প্রতিরোধের মুখে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।
• ইরানের সেনাবাহিনীর ম… See moreইরানের হুঁশিয়ারি: ইরানে স্থল হামলা করলে ‘জ্বলন্ত আগুনের মুখে’ পড়বে মার্কিন সেনারা
• যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে কঠোর প্রতিরোধের মুখে পড়বে বলে সতর্ক করেছে তেহরান।
• ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেন, স্থল যুদ্ধে প্রবেশ করলে হামলাকারী বাহিনী তাদের প্রযুক্তিগত সুবিধা হারাবে।
• তিনি বলেন, দূরপাল্লার যুদ্ধে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও স্থল অভিযান হবে ‘সরাসরি মুখোমুখি’ লড়াই, যেখানে ইরানের ভূখণ্ড সম্পর্কে অজ্ঞতা যুক্তরাষ্ট্রের দুর্বলতা বাড়াবে।
• ইরানি সেনাবাহিনী সম্ভাব্য আগ্রাসনের সব রুটের জন্য বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করেছে এবং মহড়ায় সেগুলো বারবার অনুশীলন করেছে বলে জানান তিনি।
• আকরামিনিয়া বলেন, “যে কোনো আগ্রাসী বাহিনী এসব এলাকায় প্রবেশ করলে তাদের ধ্বংসের লক্ষ্যে সঙ্গে সঙ্গে ভারী আগুনের মুখে পড়বে।”
• ইরানের সেনারা ধর্মীয় বিশ্বাস ও সামরিক প্রশিক্ষণে অনুপ্রাণিত বলে দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা মূলত বেতন ও সুযোগ-সুবিধার জন্য লড়াই করে।
• ইরান জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে আগ্রহী অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের সংগঠিত করা হয়েছে।
• প্রায় ২৫ লাখ সাবেক সেনা ও কর্মরত বাহিনীর সদস্যকে জাতীয় রিজার্ভ ও দেশের দ্বিতীয় প্রতিরক্ষা লাইন হিসেবে বিবেচনা করছে তেহরান।
• তবে বর্তমানে ওই রিজার্ভ বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে ইরান।
• গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। তেহরান বলছে, তারা ওইসব মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে যেগুলো ইরানের মতে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়।
• পাকিস্তানের মধ্যস্থতায় জুনে যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
#assidqnews#news#iran
‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত ক… See more‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত করেছে ইউনেস্কো। এর মধ্যে দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, চারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ এবং একটি ধর্মীয় স্থাপনা রয়েছে।
♦️ পরিস্থিতি মূল্যায়নে ইরানে এখনও কোনো পর্যবেক্ষক দল পাঠাতে পারেনি সংস্থাটি।
♦️ ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে তেহরানের গোলিস্তান প্রাসাদ ও গ্র্যান্ড বাজার, ইসফাহানের নকশ-ই জাহান স্কয়ারের চারটি স্মৃতিস্তম্ভ, চেহেল সোতুন কমপ্লেক্স, ইসফাহানের জামে মসজিদ এবং ইউনেস্কো তালিকাভুক্ত ট্রান্স-ইরানিয়ান রেলওয়ের আন্দিমেশক রেলওয়ে স্টেশন উল্লেখযোগ্য।
সূত্র : রয়টার্স ও ইউনেস্কো
#Iran#Israel#UNESCO#Heritage#MiddleEast
‼️ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের হার মারাত্মকভাবে কমে গেছে। গতকাল প্রণালীটি দিয়ে মাত্র ২২টি জাহাজ পারাপারের করেছে।
♦️ এর মধ্যে মাত্র একটি জাহাজ ওমানি চ্যানেল ব্যবহার করেছে, বাকিগুলো ইরানের নির্ধারিত … See more‼️ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের হার মারাত্মকভাবে কমে গেছে। গতকাল প্রণালীটি দিয়ে মাত্র ২২টি জাহাজ পারাপারের করেছে।
♦️ এর মধ্যে মাত্র একটি জাহাজ ওমানি চ্যানেল ব্যবহার করেছে, বাকিগুলো ইরানের নির্ধারিত শিপিং লেন দিয়ে চলাচল করেছে।
♦️ বিগত সপ্তাহগুলোতে যেখানে ৪০-৫০টি জাহাজ চলাচল করত, সেখানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আর যুদ্ধপূর্ব সময়ে প্রতিদিন গড়ে ১০০টিরও বেশি জাহাজ এই রুটে চলাচল করত।
♦️ অনেক জাহাজ তাদের ট্রান্সপন্ডার পুরোপুরি বন্ধ করে রাখছে। তাই ধারণা করা হচ্ছে, ট্র্যাকিং ডেটায় যা দেখা যাচ্ছে, প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে।
সূত্র : কেপলার
#StraitOfHormuz#Kpler#Shipping#Iran#Oman
ইরানের মরহুম সর্বোচ্চ নেতা খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ থেকে যাওয়া ১১ দলীয় জোটের প্রতিনিধিবর্গ।
ইরান রাষ্ট্রীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে প্রতিরোধ গোষ্ঠীসমূহ থ… See moreইরানের মরহুম সর্বোচ্চ নেতা খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ থেকে যাওয়া ১১ দলীয় জোটের প্রতিনিধিবর্গ।
ইরান রাষ্ট্রীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে প্রতিরোধ গোষ্ঠীসমূহ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবর্গ শ্রদ্ধা নিবেদন করছেন।
#AsSidqNews#news#iranisraelwar#iran
খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ থেকে যাওয়া ১১ দলীয় জোটের প্রতিনিধিবর্গ। As-sidq news
‼️ হরমুজ প্রণালীতে টোল আদায় থেকে ইরানকে বিরত রাখতে জোরকদম চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওমান
♦️ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে ইরানকে সরাতে খোদ ইরানেরই বিলিয়ন বি… See more‼️ হরমুজ প্রণালীতে টোল আদায় থেকে ইরানকে বিরত রাখতে জোরকদম চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওমান
♦️ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে ইরানকে সরাতে খোদ ইরানেরই বিলিয়ন বিলিয়ন ডলারের আটকে থাকা তহবিল ছাড়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ওমান।
তবে ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে জানিয়েছে যে, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং অননুমোদিত রুট ব্যবহারকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
♦️ টোল আদায় করে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তেহরান, যার তীব্র বিরোধিতা করছে ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো।
এর বিকল্প হিসেবে সামুদ্রিক সেবার ব্যয় মেটাতে ওমান একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক তহবিলের প্রস্তাব দিলেও, সরাসরি নিজেদের হাতে ফি না আসায় ইরান তা-ও নাকচ করে দিয়েছে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
#Iran#USA#StraitOfHormuz
Log In to leave a comment.