‼️ হরমুজ প্রণালীর চেয়েও বিপজ্জনক হুথিদের বাব আল-মান্দেব নিয়ন্ত্রণ
♦️ চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক দখলদার ইসরায়েলি কর্মকর্তা জানায়, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির চেয়ে হুথিদের বাব আল-মান্দ… See more‼️ হরমুজ প্রণালীর চেয়েও বিপজ্জনক হুথিদের বাব আল-মান্দেব নিয়ন্ত্রণ
♦️ চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক দখলদার ইসরায়েলি কর্মকর্তা জানায়, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির চেয়ে হুথিদের বাব আল-মান্দেব নিয়ন্ত্রণ করা অনেক বেশি বিপজ্জনক এবং এর মূল কারণ হলো ভৌগোলিক অবস্থান।
♦️ পেরিম বা মায়ুন দ্বীপ সংলগ্ন পূর্ব দিকের নৌপথটি মাত্র তিন কিলোমিটার চওড়া। এর ফলে এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলো সরাসরি হুথি যোদ্ধাদের দৃষ্টিসীমার ভেতর দিয়ে চলাচল করবে।
♦️ ওই কর্মকর্তা বলে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করতে ইরানের রাডার, নজরদারি ব্যবস্থা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয়।
কিন্তু বাব আল-মান্দেবে পেরিম দ্বীপে অবস্থানরত একজন যোদ্ধা কেবল চোখে দেখেই সাধারণ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে যেকোনো জাহাজে আঘাত হানতে পারবে।
♦️ এর জন্য লক্ষ্যবস্তু নির্ধারণের কোনো আধুনিক প্রযুক্তির প্রয়োজন নেই। এই ভৌগোলিক সুবিধাই হুথি বাহিনীকে অভাবনীয় ক্ষমতার অধিকারী করেছে বলে জানায় ওই কর্মকর্তা।
সূত্র : চ্যানেল ১২
#Yemen#Houthis#BabAlMandab#Israel#MiddleEast
৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে নেতানিয়াহুকে তথ্য দেয় আমিরাত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রায় ১০ দিন আগেই সংগঠনটির সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প… See more৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে নেতানিয়াহুকে তথ্য দেয় আমিরাত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রায় ১০ দিন আগেই সংগঠনটির সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তথ্য দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শাইখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজ্জায় হামাসের তৎকালীন প্রধান ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য আমিরাতের প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর পর তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে মুহাম্মাদ বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের ফোনালাপ করেন। এ সময় তিনি সিনওয়ারের সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেন এবং তা ব্যাপক সংঘাতের জন্ম দিতে পারে বলে জানান।
হারেৎজ জানিয়েছে, এর আগে সিনওয়ার একজন ফাতাহ কর্মকর্তার মাধ্যমে বার্তা দিয়েছিলেন, আলোচনা এগিয়ে না নিলে তিনি ইসরাইলের জন্য একটি ‘বড় চমক’ প্রস্তুত করছেন। পরবর্তী এক বৈঠকেও তিনি আরও বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানান।
এসব তথ্য পরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদের কাছে পৌঁছায়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট একই তথ্য আমেরিকার তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসকেও জানিয়েছিলেন।
তবে নেতানিয়াহু আমিরাতের দেওয়া সতর্কতাকে গুরুত্ব দেননি। তিনি মুহাম্মাদ বিন জায়েদকে বলেন, গাজ্জার পরিস্থিতি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং হামাস কোনো পদক্ষেপ নিলে সেটির লক্ষ্য সম্ভবত পশ্চিম তীর হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরাইল প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া এ তথ্য তৎকালীন শিন বেত প্রধান রোনেন বার কিংবা ইসরাইলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান হারজি হালেভির কাছেও পৌঁছানো হয়নি। দুজনই হারেৎজকে জানিয়েছেন, তারা এমন সতর্কবার্তার বিষয়ে অবগত ছিলেন না।
শিন বেতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে এ তথ্য পাওয়ার বিষয়টি তারা জানতে পারলে সিনওয়ারকে ঘিরে আগে পাওয়া তথ্যগুলো আরও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হতো এবং সামগ্রিক গোয়েন্দা মূল্যায়নও ভিন্ন হতে পারত।
অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় পুরো প্রতিবেদন অস্বীকার করেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট সময়ে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের এমন কোনো ফোনালাপ হয়নি এবং তিনি তার কাছ থেকে এ ধরনের কোনো সতর্কবার্তাও পাননি।
তবে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ৭ অক্টোবরের আগে নেতানিয়াহুকে সতর্ক করার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটি সত্য। যদিও কীভাবে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত হয়েছেন, তা জানাননি বেনেট।
সূত্র : টাইমস অব ইসরাইল
#hamas#Palestine#Israel#assidqnews#news
📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে ব… See more📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ করেছে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় টানা ১৩ রাতের হামলা আপাতত থেমেছে।
➡️ ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে যুদ্ধের পরিধি ভৌগোলিকভাবে আরও বড় হবে।
➡️ ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘাতের বিস্তার ইতোমধ্যেই বাব আল-মান্দাব প্রণালী পর্যন্ত পৌঁছেছে।
➡️ এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
#Iran#USA#Israel#MiddleEast#AsSidqNews
#সৌদি আরব যুক্ত হচ্ছে আব্রাহাম একর্ডে, যুদ্ধাপরাধী নেতানিয়াহুর উচ্ছাস!
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানি… See more#সৌদি আরব যুক্ত হচ্ছে আব্রাহাম একর্ডে, যুদ্ধাপরাধী নেতানিয়াহুর উচ্ছাস!
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুসারে, এই পরিস্থিতিতে আব্রাহাম একর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রযাত্রা হবে বলে বিবৃতিতে বলা হয়।
#AsSidqNews#Israel#SaudiArabia#Iran#AbrahamAccords
‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত ক… See more‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত করেছে ইউনেস্কো। এর মধ্যে দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, চারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ এবং একটি ধর্মীয় স্থাপনা রয়েছে।
♦️ পরিস্থিতি মূল্যায়নে ইরানে এখনও কোনো পর্যবেক্ষক দল পাঠাতে পারেনি সংস্থাটি।
♦️ ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে তেহরানের গোলিস্তান প্রাসাদ ও গ্র্যান্ড বাজার, ইসফাহানের নকশ-ই জাহান স্কয়ারের চারটি স্মৃতিস্তম্ভ, চেহেল সোতুন কমপ্লেক্স, ইসফাহানের জামে মসজিদ এবং ইউনেস্কো তালিকাভুক্ত ট্রান্স-ইরানিয়ান রেলওয়ের আন্দিমেশক রেলওয়ে স্টেশন উল্লেখযোগ্য।
সূত্র : রয়টার্স ও ইউনেস্কো
#Iran#Israel#UNESCO#Heritage#MiddleEast
‼️ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে নতুন ছক কষে ফেলেছে আমেরিকা-ইসরায়েল!
♦️ ইতোমধ্যে উত্তর গাজায় তিনটি ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
♦️ এছা… See more‼️ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে নতুন ছক কষে ফেলেছে আমেরিকা-ইসরায়েল!
♦️ ইতোমধ্যে উত্তর গাজায় তিনটি ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
♦️ এছাড়া ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একান্তে নাকি তাকে বলেছে,
সীমান্ত বেড়ার কাছে আপনাদের শিশুদের পাশে আমি ২০ লাখ নাৎসিকে (ফিলিস্তিনি) বাঁচতে দেব না।
সূত্র : ড্রপ সাইট
#Gaza#Palestine#Israel#assidqnews#US
‼️ বিমান হামলা চালিয়ে উত্তর গাজায় আল-কাসসাম ব্রিগেডের দুই সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
♦️ গত বুধবারে তারা খলিল জামাল খলিল মান্নাকে হত্যা করে। তিনি আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র … See more‼️ বিমান হামলা চালিয়ে উত্তর গাজায় আল-কাসসাম ব্রিগেডের দুই সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
♦️ গত বুধবারে তারা খলিল জামাল খলিল মান্নাকে হত্যা করে। তিনি আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র উৎপাদন শাখার একজন কমান্ডার ছিলেন, যিনি রকেট তৈরির বিষয়গুলো তদারকি করতেন এবং যুদ্ধবিরতি চলাকালীন আল-কাসসামের রকেট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন বলে দাবি ইসরায়েলের।
♦️ এছাড়া গত বৃহস্পতিবারে ওসামা ওয়ালিদ দীব মুহারেব নামের আল-কাসসাম ব্রিগেডের নুসেইরাত ব্যাটালিয়নের এক কোম্পানি কমান্ডারকে হত্যা করে দখলদার বাহিনী।
সূত্র : ট্যাব জি
#Gaza#Palestine#AlQassam#Israel#assidqnews
Log In to leave a comment.