‼️ ইসরায়েলকে ঘাটানোয় আইসিসির ওপর কঠোর নিষেধাজ্ঞার দিতে যাচ্ছেন ট্রাম্প।
♦️ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
♦️ মূলত গাজা যুদ্ধ নিয়ে য… See more‼️ ইসরায়েলকে ঘাটানোয় আইসিসির ওপর কঠোর নিষেধাজ্ঞার দিতে যাচ্ছেন ট্রাম্প।
♦️ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
♦️ মূলত গাজা যুদ্ধ নিয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও সাবেক ইরসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে এই ছক কষেছে তারা।
পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে আদালতের পুরনো তদন্ত নিয়েও চরম ক্ষুব্ধ ওয়াশিংটন।
♦️ ট্রাম্প প্রশাসনের দাবি, সদস্য না হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আইসিসি নিজেদের এখতিয়ারের সীমা লঙ্ঘন করেছে।
তারা একে যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি এবং রাজনৈতিক অপব্যবহার বলে মনে করে।
♦️ নতুন এই ব্যবস্থার আওতায় আইসিসির সাথে প্রায় সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে শুধু নির্দিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিলেও, এবার গোটা সংস্থাটিকেই পঙ্গু করতে এই শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে তারা।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
#assidqnews#USA#ICC#Trump#Israel
Log In to leave a comment.