সিরিয়ার স্কুলের নতুন পাঠ্য বইতে জিহাদ, ফিদায়িন, মুসলিম উম্মাহ, শহীদ, ইসলামী মূল্যবোধ, বিয়ে ও হিজাবের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি পাঠ্যবইয়ে ফিলিস্তিনের ইন্তিফাদা, প্রতিরোধ আন্দোলন … See moreসিরিয়ার স্কুলের নতুন পাঠ্য বইতে জিহাদ, ফিদায়িন, মুসলিম উম্মাহ, শহীদ, ইসলামী মূল্যবোধ, বিয়ে ও হিজাবের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি পাঠ্যবইয়ে ফিলিস্তিনের ইন্তিফাদা, প্রতিরোধ আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিষয়েও বিস্তারিত আলোচনা রাখা হয়েছে।
#Syria#assidqnews#news
সিরিয়ার নতুন তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য শিশুদের ‘দেশের সেবা’ করার জন্য প্রস্তুত করা নয়; বরং ‘ধর্ম ও উম্মাহর সেবা’ করার জন্য গড়ে তোলা। এখানে উম্ম… See moreসিরিয়ার নতুন তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য শিশুদের ‘দেশের সেবা’ করার জন্য প্রস্তুত করা নয়; বরং ‘ধর্ম ও উম্মাহর সেবা’ করার জন্য গড়ে তোলা। এখানে উম্মাহ বলতে সামগ্রিক মুসলিম জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে।
আবার ষষ্ঠ শ্রেণির একটি পাঠে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে, ‘বিশ্বাসঘাতকতা ও পেছন থেকে ছুরি মারা ইহুদিদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে।’
#Syria#assidqnews#news
📌 গাজায় ২০ হাজারের বেশি শিশু নিহত, এতিম ৬০ হাজার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৬০ হাজার শিশু তাদের মা, বাবা কিংবা উভয়কেই হারিয়ে এ… See more📌 গাজায় ২০ হাজারের বেশি শিশু নিহত, এতিম ৬০ হাজার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৬০ হাজার শিশু তাদের মা, বাবা কিংবা উভয়কেই হারিয়ে এতিম হয়ে পড়েছে।
এই যুদ্ধে শিশুদের শৈশব কেড়ে নেওয়ার পাশাপাশি অসংখ্য পরিবারকে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। যেসব মানুষের স্নেহ, ভালোবাসা ও হাত ধরে শিশুদের বেড়ে ওঠার কথা, তাদের হারিয়ে হাজার হাজার শিশু এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
এরই মধ্যে এগিয়ে আসছে শীতকাল। বাস্তুচ্যুতি, চরম দুর্দশা ও মানবেতর জীবনযাপনের কারণে এসব এতিম শিশুর বেঁচে থাকাও কঠিন হয়ে উঠছে। নিরাপদ আশ্রয় ও মৌলিক সুযোগ-সুবিধার সংকটের মধ্যে শীতের তীব্রতা তাদের জীবনধারণের সম্ভাবনাকেও আরও হুমকির মুখে ফেলছে।
#gaza#assidqnews#news
📌 ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় খাইবার পখতুনখোয়ায় জরুরি গভর্নর শাসন জারি করেছে সরকার।
➡️ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার স্থগি… See more📌 ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় খাইবার পখতুনখোয়ায় জরুরি গভর্নর শাসন জারি করেছে সরকার।
➡️ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার স্থগিত করে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
➡️ ইমরান খান, তার স্ত্রী ও বোনদের মুক্তির দাবিতে পিটিআইয়ের বড় একটি মিছিল ইসলামাবাদের দিকে যাত্রা করার পরই এই পদক্ষেপ নেয় সরকার।
➡️ এদিকে দেশটির কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের পরপরই প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, প্রাদেশিক পিটিআই সভাপতি জুনায়েদ আকবরসহ শত শত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পাশাপাশি প্রদেশের ১২টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পেশোয়ারের প্রধান প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে।
উল্লেখ্য ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান। পরবর্তীতে তার স্ত্রী ও বোনকেও গ্রেপ্তার করে দেশটির সরকার।
#asia#Pakistan
আশ শাবাব নেতা শায়খ আলী মুহাম্মদ আর-রাজির সম্পর্কে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র | সোমালিয়ার সশস্ত্র জিহাদী গোষ্ঠী আল-শাবাবের শীর্ষ নেতা ও প্রধান মুখপাত… See moreআশ শাবাব নেতা শায়খ আলী মুহাম্মদ আর-রাজির সম্পর্কে তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র | সোমালিয়ার সশস্ত্র জিহাদী গোষ্ঠী আল-শাবাবের শীর্ষ নেতা ও প্রধান মুখপাত্র আলী মুহাম্মদ আর-রাজি হাফি. এর অবস্থান শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আর-রাজি সোমালিয়া ও কেনিয়ায় আল-শাবাবের হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
এসব হামলায় মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রে তাঁদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থাও করা হতে পারে।
#assidqnews#news#alshabab#simalia
📌 হুথিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
➡️ ইয়েমেনে হুথি আন্দোলনের বিরুদ্ধে সামরিক হামলায় ইসরায়েলকে যুক্ত করার জন্য সৌদি আরবকে রাজি করাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা … See more📌 হুথিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
➡️ ইয়েমেনে হুথি আন্দোলনের বিরুদ্ধে সামরিক হামলায় ইসরায়েলকে যুক্ত করার জন্য সৌদি আরবকে রাজি করাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ প্রস্তাবে ভেটো দিয়েছেন। অর্থাৎ, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে ইসরায়েলি সামরিক অংশগ্রহণের প্রস্তাবে তিনি আপত্তি জানিয়েছেন।
➡️ এ উদ্যোগের লক্ষ্য ছিল ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার পাশাপাশি সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা এগিয়ে নেওয়া। তবে সৌদি যুবরাজের আপত্তির কারণে সেই উদ্যোগ বাধার মুখে পড়েছে।
সূত্র: হারেৎজ
#MiddleEast#Yameen#SaudiArabia#Israel
📌 উচ্ছেদের মুখে ৪৭ ফিলিস্তিনি পরিবার।
➡️ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাস আল-আহমার এলাকাটি টানা ২৭ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এলাকাটির সঙ্গে আশপাশের যোগাযোগের সড়কগুলোও … See more📌 উচ্ছেদের মুখে ৪৭ ফিলিস্তিনি পরিবার।
➡️ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাস আল-আহমার এলাকাটি টানা ২৭ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এলাকাটির সঙ্গে আশপাশের যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দিয়ে সেখানকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে ২৪ ঘন্টার মধ্যে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
➡️ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা 'আল-বায়দার এর প্রধান হাসান জানান,
দীর্ঘ সড়ক অবরোধের কারণে এই ফিলিস্তিনি পরিবারগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
➡️ উল্লেখ্য, গত তিন বছর ধরে এলাকাটিতে বিধিনিষেধ ক্রমাগত বাড়াতে থাকে ইসরায়েল। আর সম্প্রতি তা মারাত্মক রূপ নেয়। গত সেপ্টেম্বর ওই এলাকায় চলাচলের জন্য কেবল একটি পথ বাকি ছিল সেটিও পরিখা খনন করে বন্ধ করে দেয় তারা , ফলে সম্পূর্ণ অঞ্চলটিই অবরুদ্ধ হয়ে পড়ে।
➡️ ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৪ হাজার ৭৪২টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এসব হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
## নিয়মিত আপডেট পেতে ফলো করে সাথে থাকুন।
#middleeast#assidqnews#news#Palestine
ইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনে… See moreইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ। একই সঙ্গে সংকটের সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাঙ্গানেহ দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের সংসদীয় স্পিকারের নামে প্রকাশিত একটি পোস্ট মূলত আমেরিকানরা লিখেছিলেন। ইরানি এই আইনপ্রণেতার দাবি, পোস্টটি তৈরির পেছনে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের ভূমিকা ছিল।
পাকিস্তানের কথিত এই আচরণকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে জাঙ্গানেহ ইরানের প্রতি আফগান জনগণের বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাঙ্গানেহর বক্তব্যে ইরান-আমেরিকার সংঘাতকে ঘিরে আঞ্চলিক দেশগুলোর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
সূত্র : আরিয়ানা নিউজ
#assidqnews#news#iran#Pakistan#Afghanistan
Log In to leave a comment.