📌 মার্কিন এআই নীতির তথ্য পেতে চীনা হ্যাকারদের ফিশিং হামলা।
➡️ যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, নিয়ন্ত্রণ ও প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধ নিয়ে কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে ফিশিং হামলা চালিয়… See more📌 মার্কিন এআই নীতির তথ্য পেতে চীনা হ্যাকারদের ফিশিং হামলা।
➡️ যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি, নিয়ন্ত্রণ ও প্রযুক্তি রপ্তানির বিধিনিষেধ নিয়ে কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে ফিশিং হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা।
এ জন্য তারা মার্কিন এআই বিশেষজ্ঞ ও সাবেক সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট।
➡️ কৌশল হিসেবে হ্যাকাররা ভুয়া পরিচয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়ে ই-মেইল পাঠাত। সেই ইমেইলে একটি লিংক সংযুক্ত থাকত। লিংকে ক্লিক করলে ব্যবহারকারী একটি নকল ওয়েবসাইটে প্রবেশ করতেন, যা মূলত তাঁদের গোপন পাসওয়ার্ড চুরির জন্যই তৈরি করা হয়েছিল। এই পুরো অভিযানে ১০ জনেরও কম ব্যক্তিকে টার্গেট করা হয়।
➡️ প্রুফপয়েন্টের ধারণা, কেবল প্রযুক্তিগত তথ্য চুরি করাই এই হামলার মূল লক্ষ্য ছিল না। বরং যুক্তরাষ্ট্র কীভাবে তাদের এআই নীতিমালা তৈরি করছে এবং এই প্রযুক্তির ওপর কী ধরনের নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে, সেই সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই ছিল হ্যাকারদের প্রধান উদ্দেশ্য।
সূত্র : রয়টার্স
#assidqnews#ai#china#usa#tech
বাণিজ্যিক মহাকাশ খাতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে চীন।
পৃথিবীর কক্ষপথে বড় ধরনের ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। সাংহাইয়ের সংজিয়াং জেলা এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উ… See moreবাণিজ্যিক মহাকাশ খাতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে চীন।
পৃথিবীর কক্ষপথে বড় ধরনের ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। সাংহাইয়ের সংজিয়াং জেলা এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
চীনের তাৎক্ষণিক লক্ষ্য হলো মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে কক্ষপথেই ডেটা প্রক্রিয়াকরণ করা।
দীর্ঘমেয়াদে সৌরশক্তিতে চলবে এমন কক্ষপথভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাও থাকতে পারে।
সংজিয়াংয়ে SpaceSail নামের একটি কোম্পানি রয়েছে। প্রতিষ্ঠানটি Quinfan স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। ২০৩০ সালের মধ্যে এই নেটওয়ার্কে ১৫ হাজারের বেশি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা Starlink-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
সংজিয়াংয়ে Gesi Aerospace ও Xuntian Qianhe-এর মতো চীনা স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠানও রয়েছে। ২০২৫ সালে এই এলাকার স্যাটেলাইট ইন্টারনেট খাতের বাজারমূল্য প্রায় ৩.৪ বিলিয়ন ডলার ছিল বলে ধারণা করা হয়।
চীনের সর্বশেষ পাঁচ বছর মেয়াদি পরিকল্পনাতেও বাণিজ্যিক মহাকাশযান তৈরি, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সক্ষমতা বৃদ্ধি এবং স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: SCMP
#assidqnews#news#Tech
Log In to leave a comment.