📌 নিরাপত্তার কারণ দেখিয়ে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান ও ইরাক।
🔹 জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জর্ডান ও ইরাক। উগ্রবাদী কনটেন্ট, সাইবার অ… See more📌 নিরাপত্তার কারণ দেখিয়ে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান ও ইরাক।
🔹 জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জর্ডান ও ইরাক। উগ্রবাদী কনটেন্ট, সাইবার অপরাধ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিস্তার ঠেকানোর কথা জানিয়ে দেশ দুটি এ সিদ্ধান্ত নিয়েছে।
🔹 জর্ডান জানিয়েছে, উগ্রবাদ, নিরাপত্তার জন্য হুমকি এবং ব্ল্যাকমেইল বা চাঁদাবাজির মতো অপরাধ মোকাবিলায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, ইরাকের অভিযোগ, টেলিগ্রাম দেশটির প্রচলিত বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে। অবৈধ কনটেন্ট সরানো এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে ৩০ দিন সময়ও দিয়েছিল ইরাক। আর তা না মানায় এখন নিষিদ্ধ করতে হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে।
#Asia#tech#telegram#assidqnews#news
📌 টেলিগ্রামে এবার যুক্ত হচ্ছে ব্যক্তিগত এআই সহকারী।
🔹 নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট তৈরি করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এর পরীক্ষামূলক সংস্করণ ইতোমধ্যে ম্যাকওএসে (macO… See more📌 টেলিগ্রামে এবার যুক্ত হচ্ছে ব্যক্তিগত এআই সহকারী।
🔹 নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট তৈরি করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এর পরীক্ষামূলক সংস্করণ ইতোমধ্যে ম্যাকওএসে (macOS) চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এতে চ্যাটজিপিটি, ক্লড কিংবা নিজেদের স্থানীয়ভাবে পরিচালিত এআই মডেল যুক্ত করতে পারবেন।
🔹 এই এআই এজেন্ট চ্যাটের সারসংক্ষেপ তৈরি, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, কলের আলোচনা থেকে নোট তৈরি এবং জিমেইল, স্ল্যাক ও নোশনের মতো বিভিন্ন সেবার সঙ্গে কাজ করতে পারবে। ফলে এক জায়গা থেকেই ব্যক্তিগত ও পেশাগত নানা কাজ পরিচালনা করা সম্ভব হবে।
#Technology#telegram#ai
Log In to leave a comment.