📌 বৈধ কাগজ থাকা সত্ত্বেও বেলজিয়ামে প্রবেশে বাধা ফিলিস্তিনি শিক্ষার্থীদের।
➡️ গাজার ১৩ জন শিক্ষার্থীর বৈধ ভিসা ও স্কলারশিপ থাকা সত্ত্বেও বেলজিয়ামে তাদের প্রবেশ করতে দিচ্ছেনা দেশটির অভিবাসন মন্ত্রী অ্… See more📌 বৈধ কাগজ থাকা সত্ত্বেও বেলজিয়ামে প্রবেশে বাধা ফিলিস্তিনি শিক্ষার্থীদের।
➡️ গাজার ১৩ জন শিক্ষার্থীর বৈধ ভিসা ও স্কলারশিপ থাকা সত্ত্বেও বেলজিয়ামে তাদের প্রবেশ করতে দিচ্ছেনা দেশটির অভিবাসন মন্ত্রী অ্যানলিন ভ্যান বসুইট।
তার বক্তব্য, জুলুমের শিকার এই শিক্ষার্থীদের বেলজিয়ামে প্রবেশ করতে দিলে পরবর্তীতে তারা রাজনৈতিক আশ্রয় চাইতে পারে অথবা পরিবারের অন্যদেরও নিয়ে আসতে পারে। এতে অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের জন্যও এমন পথ খুলে যেতে পারে। যে কারণে বেলজিয়ামে বাড়তে পারে অভিবাসন সমস্যা।
তবে মন্ত্রীর এই কাজের কড়া সমালোচনা করেছে বেলজিয়ামের একটি সংস্থা। সংস্থাটি বলেছে, বৈধ কাগজপত্র ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ থাকায় দেশটিতে প্রবেশের পূর্ণ আইনি অধিকার গাজার শিক্ষার্থীদের রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
#Palestine#Belgium#gaza#assidqnews#news
হামাসের নতুন প্রধান ড. খলিল আল হাইয়্যা
হামাস তাদের নতুন সামগ্রিক প্রধান হিসেবে খলিল আল-হাইয়্যার নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ২০২৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষি… See moreহামাসের নতুন প্রধান ড. খলিল আল হাইয়্যা
হামাস তাদের নতুন সামগ্রিক প্রধান হিসেবে খলিল আল-হাইয়্যার নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে ২০২৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন ড. খলিল আল হাইয়্যা।
ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর নির্বাসনে থাকা গাজা উপত্যকার প্রধান এবং প্রধান নেগোশিয়েটর আল-হাইয়্যা হামাসের প্রধান নির্বাচিত হবার মাধ্যমে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তথ্যসূত্র: TRT World
#assidqnews#news#hamas#gaza
‼️ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে নতুন ছক কষে ফেলেছে আমেরিকা-ইসরায়েল!
♦️ ইতোমধ্যে উত্তর গাজায় তিনটি ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
♦️ এছা… See more‼️ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে নতুন ছক কষে ফেলেছে আমেরিকা-ইসরায়েল!
♦️ ইতোমধ্যে উত্তর গাজায় তিনটি ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
♦️ এছাড়া ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একান্তে নাকি তাকে বলেছে,
সীমান্ত বেড়ার কাছে আপনাদের শিশুদের পাশে আমি ২০ লাখ নাৎসিকে (ফিলিস্তিনি) বাঁচতে দেব না।
সূত্র : ড্রপ সাইট
#Gaza#Palestine#Israel#assidqnews#US
‼️ বিমান হামলা চালিয়ে উত্তর গাজায় আল-কাসসাম ব্রিগেডের দুই সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
♦️ গত বুধবারে তারা খলিল জামাল খলিল মান্নাকে হত্যা করে। তিনি আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র … See more‼️ বিমান হামলা চালিয়ে উত্তর গাজায় আল-কাসসাম ব্রিগেডের দুই সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
♦️ গত বুধবারে তারা খলিল জামাল খলিল মান্নাকে হত্যা করে। তিনি আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র উৎপাদন শাখার একজন কমান্ডার ছিলেন, যিনি রকেট তৈরির বিষয়গুলো তদারকি করতেন এবং যুদ্ধবিরতি চলাকালীন আল-কাসসামের রকেট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন বলে দাবি ইসরায়েলের।
♦️ এছাড়া গত বৃহস্পতিবারে ওসামা ওয়ালিদ দীব মুহারেব নামের আল-কাসসাম ব্রিগেডের নুসেইরাত ব্যাটালিয়নের এক কোম্পানি কমান্ডারকে হত্যা করে দখলদার বাহিনী।
সূত্র : ট্যাব জি
#Gaza#Palestine#AlQassam#Israel#assidqnews
Log In to leave a comment.