‼️ হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী। ♦️ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ♦️ এদিকে ইহুদিদের উৎসব চলাকালীন 'নিরাপত্তার কারণ' দেখিয়ে মসজিদটি বন্ধ করার দাবি করেছে ইসরায়েল। ♦️ অন্যদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে 'পরিকল্পিত লঙ্ঘন' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি একে ধর্মীয় স্বাধীনতার ওপর 'নির্লজ্জ আঘাত' বলে আখ্যা দেন মসজিদটির পরিচালক। সূত্র : আনাদোলু এজেন্সি #Palestine #Israel #Hebron #IbrahimiMosque #assidqnews
0 Likes
0 Comments
5 Views
Ad
Log In to leave a comment.