As-sidq News's Post
Avatar

‼️ গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২ হাজারের বেশি হামলা করেছে ইসরায়েল ♦️ একটি ফিলিস্তিনি কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পদের ওপর ৬২ হাজার ৯১৬টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ও দখলদারেরা। ♦️ এসব হামলায় ১ লাখ ৪৭ হাজারের বেশি গাছ উপড়ে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার মধ্যে লক্ষাধিকই জলপাই গাছ। ♦️ ফিলিস্তিনিদের জমি ও সম্পদে অগ্নিসংযোগের ১ হাজার ১৮২টি ঘটনা নথিভুক্ত করেছে কমিশনটি। ♦️ ইসরায়েলি কর্তৃপক্ষ ১ হাজার ৮১৪টি ধ্বংসাভিযান চালিয়েছে। এর ফলে ১ হাজার ৮৯৪টি বসতবাড়িসহ মোট ৫ হাজার ৫৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ♦️ প্রায় ৬৪ হাজার ২০০ দুনাম (প্রায় ৬৫ বর্গ কিলোমিটার) ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২১১টি নতুন বসতি স্থাপনের চেষ্টা চালানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি #MiddleEast #Palestine #assidqnews #news #Israel

Translate to English
Post Image
2 Likes 0 Comments 8 Views
Ad

Comments (0)

Please Login to comment.