📌 ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় খাইবার পখতুনখোয়ায় জরুরি গভর্নর শাসন জারি করেছে সরকার।
➡️ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার স্থগি… See more📌 ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় খাইবার পখতুনখোয়ায় জরুরি গভর্নর শাসন জারি করেছে সরকার।
➡️ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার স্থগিত করে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
➡️ ইমরান খান, তার স্ত্রী ও বোনদের মুক্তির দাবিতে পিটিআইয়ের বড় একটি মিছিল ইসলামাবাদের দিকে যাত্রা করার পরই এই পদক্ষেপ নেয় সরকার।
➡️ এদিকে দেশটির কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের পরপরই প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, প্রাদেশিক পিটিআই সভাপতি জুনায়েদ আকবরসহ শত শত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পাশাপাশি প্রদেশের ১২টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পেশোয়ারের প্রধান প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে।
উল্লেখ্য ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান। পরবর্তীতে তার স্ত্রী ও বোনকেও গ্রেপ্তার করে দেশটির সরকার।
#asia#Pakistan
ইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনে… See moreইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ। একই সঙ্গে সংকটের সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাঙ্গানেহ দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের সংসদীয় স্পিকারের নামে প্রকাশিত একটি পোস্ট মূলত আমেরিকানরা লিখেছিলেন। ইরানি এই আইনপ্রণেতার দাবি, পোস্টটি তৈরির পেছনে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের ভূমিকা ছিল।
পাকিস্তানের কথিত এই আচরণকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে জাঙ্গানেহ ইরানের প্রতি আফগান জনগণের বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাঙ্গানেহর বক্তব্যে ইরান-আমেরিকার সংঘাতকে ঘিরে আঞ্চলিক দেশগুলোর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
সূত্র : আরিয়ানা নিউজ
#assidqnews#news#iran#Pakistan#Afghanistan
‼️ ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত
♦️ ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হ… See more‼️ ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত
♦️ ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলার আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে পাকিস্তানি সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
♦️ পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতরা নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন এবং সীমান্তের একটি চিহ্ন থেকে মাত্র কয়েক পা ভেতরে চলে যাওয়ার পর বিএসএফ তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
♦️ অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমে উদ্ধৃত বিএসএফ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নিহতরা সন্দেহভাজন অনুপ্রবেশকারী ছিলেন এবং সতর্ক করার পরও তারা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসায় গুলি চালানো হয়।
♦️ নিহতদের পরিচয় ও ঘটনার সঠিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। ভারতীয় ও পাকিস্তানি পক্ষের বর্ণনায় গুরুত্বপূর্ণ পার্থক্য থাকায়, তারা কীভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন এবং বিএসএফ গুলি চালানোর আগে কী ঘটেছিল—তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
সূত্র: এপি
#assidqnews#news#Asia#India#Pakistan
Log In to leave a comment.