পাকিস্তানের আজাদ কাশ্মির অঞ্চলে Pakistan Army বিক্ষোভকারী সাধারণ জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন পরিচালনা করছে বলে Al Jazeera হতে রিপোর্ট করা হয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর নেতৃত্বে সেখানে বিভিন্ন অঞ্চলে কমিঊনিকেশন ব্লাক-আঊটের ছত্রছায়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গভীর রাতে ব্যাপক আকারে কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন পরিচালনা করা হচ্ছে। একটি সম্পূর্ণ মহল্লাকে সশস্ত্র সৈনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা ঘেরাও করে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর অভিযানকে মূলত কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন তথা ব্লক রেইড বলা হয়ে থাকে। পাকিস্তানি পুলিশ ও সামরিক বাহিনী দ্বারা পরিচালিত রেঞ্জার্সের বিরুদ্ধে গুলিতে নিহত মানুষের লাশ পরিবারের কাছ হতে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। সাদা পোশাকে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে বিভিন্ন মহল্লায় ঢুকে ফায়ারিং পরিচালনা করছে। অন্তত ৩০ জন নিহতের লাশ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এখন নাগাদ। মুজাফফরাবাদ, বাঘ, রাওয়ালকোট ও কোটলি সহ সমগ্র কাশ্মির ঊপত্যকা এক বিধ্বস্ত রণক্ষেত্রে রূপান্তর লাভ করেছে। এমনকি নারীদের ওপর নির্যাতন ও তাঁদের ওপরে সরাসরি গুলিবর্ষণের ন্যায় ঘটনা সংঘটিত হওয়ার চিহ্ন মিলছে সেখান হতে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে যার অধিকাংশ চিত্র বাহিরের দুনিয়াকে স্পর্শ করছে না। ওদিকে কাঁটাতারের ওপারে অধিকৃত জম্মু-কাশ্মির অঞ্চলের বারামুল্লা, বুদঁগাম ও পুঞ্চ সহ সর্বত্র অনুরূপ পরিস্থিতি বিরাজমান। পার্থক্য হলো, সেখানে কোনো আন্দোলন নাই। স্রেফ ব্যাপক রাত্রীকালিন অভিযান, তল্লাশি ও তল্লাশি চৌকি স্থাপনের মতো তৎপরতা চলছে। সুরানকোট, ধারসাংলা, গুজ্জার নারের মতো ঘন পাহাড়ি বনানীতে চলছে Rashtriya Rifles (RR) ও Special Operations Group (SOG) এর বিরাট অভিযান। সবমিলিয়ে, সীমান্তের এপারে ও ওপারে, সর্বত্র ইণ্ডিয়া ও পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চাপে কাশ্মিরীদের প্রাণ কণ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছে। ধন্যবাদ। © Revan M #Pakistan #india #Kashmir
Log In to leave a comment.