As-sidq News's Post
Avatar

যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্র’ আখ্যা দিয়ে লড়াইয়ের হুমকি আশ-শাবাবের: যুক্তরাষ্ট্রকে ‘শয়তানের মিত্রদের’ অন্যতম আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সোমালিয়াভিত্তিক সশস্ত্র জিহাদি সংগঠন আশ-শাবাব। সংগঠনটির অন্যতম নেতা শায়খ হুসেইন ফিদো হাফি. হাওয়াদলে গোত্রের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি উপলক্ষে আয়োজিত সমাপনী সম্মেলনে এ বক্তব্য দেন। হুসেইন ফিদো হাফি. বলেন সামরিক শক্তি প্রয়োগ করে আশ-শাবাবকে দমন করতে এবং সংগঠনটির ওপর ঔপনিবেশিক নীতি চাপিয়ে দিতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আশ-শাবাব ও সোমালিয়ার বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ উসকে দেওয়ার কৌশল নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হাওয়াদলে গোত্রের ক্ষোভ ও অসন্তোষকে কাজে লাগিয়ে তাদের প্রতিনিধিদের আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সম্পৃক্ত করেছিল এবং এ নিয়ে প্রকাশ্যে গর্ব করেছিল। তবে হাওয়াদলে গোত্র পরিস্থিতি উপলব্ধি করে নিজস্ব সিদ্ধান্ত নেয়, যা আশ-শাবাব স্বাগত জানিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সেই গর্ব থেমে যায় এবং দেশটি অপমানের মুখে পড়ে বলে তিনি দাবি করেন। শায়খ ফিদো আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় গঠিত বাহিনীগুলোর আদলে সোমালিয়ায় মিলিশিয়া ও ‘সাহওয়া’ বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। পাশাপাশি, দেশটির সংসদ ও আঞ্চলিক প্রশাসনে বিভিন্ন পক্ষের নতুন নেতাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিচ্ছে। এসব পরিকল্পনার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসব সংঘাত এবং গোত্রগুলোকে ব্যবহারের উদ্দেশ্য হলো শরিয়াহ প্রতিষ্ঠায় বাধা দেওয়া এবং আশ-শাবাবের যোদ্ধাদের পরোক্ষ যুদ্ধে জড়িয়ে রাখা। এ ধরনের সংঘাতে সোমালিয়ার মুসলিম গোত্রগুলোকে আশ-শাবাবের বিরুদ্ধে অস্ত্র ধরতে উৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র অতীতেও বিভিন্ন মুসলিম দেশে একই ধরনের কৌশল প্রয়োগ করেছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশে শায়খ ফিদো বলেন, সোমালিয়ার মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ব্যাপক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেও যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না। আশ-শাবাব তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, আশ-শাবাবের যোদ্ধারা এক হাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে এবং অন্য হাতে নিজেদের সম্প্রদায়কে সঠিক পথের নির্দেশনা দেবে। এ সময় হাওয়াদলে গোত্রকে আশ-শাবাবের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান শায়খ ফিদো। বিভেদ সৃষ্টিকারীদের মোকাবিলা এবং সোমালিয়ায় প্রবেশ করে শক্তি প্রয়োগের মাধ্যমে শহরগুলো দখলে রাখা বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করার ওপরও জোর দেন তিনি। চুক্তি সম্পাদন এবং এ পথে সৃষ্ট বাধা অতিক্রম করার জন্য হাওয়াদলে গোত্র ও তাদের প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ-শাবাবের এই নেতা। তিনি জানান, আশ-শাবাব চুক্তি অনুযায়ী নিজেদের অঙ্গীকার পূরণ করবে। একই সঙ্গে হাওয়াদলে গোত্রকে চুক্তি মেনে চলা এবং তাদের প্রতিনিধিদের নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। #somalia #assidqnews #news #ashshabab #usa

Translate to English
Post Image
1 Likes 0 Comments 13 Views
Ad

Comments (0)

Please Login to comment.