‼️ ৩ বছরের আঞ্চলিক যুদ্ধে ইসরায়েলের ১৩শ'র বেশি সেনা নিহত ♦️ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা ছাড়িয়ে সামরিক অভিযান সম্প্রসারণের পর এ পর্যন্ত তাদের ১ হাজার ৩১৮ জন সেনা ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। ♦️ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো 'গণহত্যা' ছাড়াও লেবানন ও পশ্চিম তীরে লড়াই এবং ইরানের সাথে ক্রমবর্ধমান সংঘাতের ফলে এই বিপুল প্রাণহানি ঘটেছে। ♦️ গাজায় শুরু হওয়া যুদ্ধটি ক্রমান্বয়ে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। ফিলিস্তিনি উপত্যকায় দীর্ঘস্থায়ী আগ্রাসণ, লেবাননে আক্রমণ ও স্থল হামলা এবং ইরানে সরাসরি হামলা ও তেহরানের পাল্টা জবাবের মধ্য দিয়ে সামরিক উত্তেজনার এই বিপুল বিস্তার ঘটেছে। সূত্র: জিওপলিটিক্স প্রাইম #MiddleEast #assidqnews #news
4 Likes
0 Comments
10 Views
Ad
Log In to leave a comment.