‼️ সোমালিল্যান্ড : লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি
♦️ হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগরে নিজেদের সামরিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে সোমালিল্যান্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট… See more‼️ সোমালিল্যান্ড : লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি
♦️ হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগরে নিজেদের সামরিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে সোমালিল্যান্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র।
শুক্রবার ওয়াশিংটনে তথাকথিত সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সাথে বৈঠক করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ।
♦️ বৈঠকে দুই পক্ষের সম্পর্ক জোরদারের নামে মূলত ওই অঞ্চলে মার্কিন বলয় ভারী করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
♦️ নিজেদের নৌ-বাণিজ্য রক্ষায় সোমালিল্যান্ডকে সন্ত্রাস দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 'নির্ভরযোগ্য মিত্র' হিসেবে আখ্যা দিয়েছেন ক্রুজ।
♦️ বিশ্লেষকরা বলছেন, মূলত সোমালিয়াকে বিভক্ত রাখার সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবেই সোমালিল্যান্ডের আনুষ্ঠানিক সার্বভৌমত্বের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই রিপাবলিকান সিনেটর।
সূত্র : ট্যাব জি
#assidqnews#USA#Somaliland#HornOfAfrica#Geopolitics
‼️ মিনাবে ১২৩ শিশু হত্যা করে আমেরিকা বলছে : গোয়েন্দা তথ্য ও এআইয়ের ভুল ছিল।
♦️ ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য, পুরোনো ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতার জেরেই ইরানের মিনাব শহরে প্রা… See more‼️ মিনাবে ১২৩ শিশু হত্যা করে আমেরিকা বলছে : গোয়েন্দা তথ্য ও এআইয়ের ভুল ছিল।
♦️ ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য, পুরোনো ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতার জেরেই ইরানের মিনাব শহরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের তদন্তে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে একটি মার্কিন সংবাদমাধ্যম।
♦️ প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত ও গোয়েন্দা ব্যর্থতার কারণে চালানো মার্কিন বাহিনীর ওই হামলায় শহরটিতে ১২৩ জন নিস্পাপ শিশু প্রাণ হারান।
সূত্র : আনাদোলু এজেন্সি
#USA#Iran#Pentagon#AI#assidqnews
‼️ আব্রাহাম একর্ডে যুক্ত হতে যাচ্ছে কুয়েত : দাবী আমিরাতের
♦️ আরব দেশগুলোতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর ইসরায়েলের সাথে গোপনে বৈঠক করেছে কুয়েত। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম 'চ্যানেল ১১' এই তথ্য জানি… See more‼️ আব্রাহাম একর্ডে যুক্ত হতে যাচ্ছে কুয়েত : দাবী আমিরাতের
♦️ আরব দেশগুলোতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর ইসরায়েলের সাথে গোপনে বৈঠক করেছে কুয়েত। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম 'চ্যানেল ১১' এই তথ্য জানিয়েছে।
♦️ প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস সম্প্রতি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নতুন আরও একটি দেশ 'আব্রাহাম চুক্তিতে' যোগ দিতে পারে। তাদের এই বিবৃতির মাধ্যমে মূলত কুয়েতকেই ইঙ্গিত করা হয়েছে।
#assidqnews#Kuwait#Israel#AbrahamAccords#MiddleEast
‼️ হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী।
♦️ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে … See more‼️ হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী।
♦️ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
♦️ এদিকে ইহুদিদের উৎসব চলাকালীন 'নিরাপত্তার কারণ' দেখিয়ে মসজিদটি বন্ধ করার দাবি করেছে ইসরায়েল।
♦️ অন্যদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে 'পরিকল্পিত লঙ্ঘন' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়।
পাশাপাশি একে ধর্মীয় স্বাধীনতার ওপর 'নির্লজ্জ আঘাত' বলে আখ্যা দেন মসজিদটির পরিচালক।
সূত্র : আনাদোলু এজেন্সি
#Palestine#Israel#Hebron#IbrahimiMosque#assidqnews
‼️ গাজায় নতুন আগ্রাসনের ইঙ্গিত দিল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
♦️ নির্দেশ পাওয়া মাত্রই হামাসকে নির্মূল করে গাজা অভিযান শেষ করতে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানায় দখলদার প্রতিরক্ষামন্ত্রী ইস… See more‼️ গাজায় নতুন আগ্রাসনের ইঙ্গিত দিল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
♦️ নির্দেশ পাওয়া মাত্রই হামাসকে নির্মূল করে গাজা অভিযান শেষ করতে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানায় দখলদার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
♦️ এছাড়া এই লক্ষ্য অর্জিত হলেই গাজায় তাদের পরিকল্পিত 'মাইগ্রেশন প্ল্যান' বা স্থানান্তর প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করে এই যুদ্ধবাজ মন্ত্রী।
সূত্র : ট্যাব জি
#Israel#Gaza#Hamas#MiddleEast#assidqnews
‼️ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল ইইউ।
♦️ ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উ… See more‼️ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল ইইউ।
♦️ ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।
♦️ পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের আসন্ন 'কিডস অ্যাক্ট'-এর আওতায় ১৫ বছরের কম বয়সীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি #EU#SocialMedia#KidsAct#Europe#assidqnews
যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন।
➡️ যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) কমে এখন প্রায় ২৮৫ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে— যা ১৯৮২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
➡️ … See moreযুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন।
➡️ যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) কমে এখন প্রায় ২৮৫ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে— যা ১৯৮২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
➡️ বর্তমানে মজুতটি রিজার্ভের মোট ধারণক্ষমতার মাত্র প্রায় ৪০ শতাংশ।
গত চার বছরে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতে দুই দফা বড় ধরনের হ্রাস ঘটেছে।
➡️ রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর তেলের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে বাইডেন প্রশাসনের সময় প্রায় ১৮০ মিলিয়ন ব্যারেল তেল মজুত থেকে ছাড়া হয়।
এরপর ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে ট্রাম্প প্রশাসনের সময় আরও ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেওয়া হয়।
ফলে বিশ্বের অন্যতম বড় তেল মজুত ভাণ্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ এখন কয়েক দশকের মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে।
#assidqnews#news#usa
Log In to leave a comment.