যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন। ➡️ যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) কমে এখন প্রায় ২৮৫ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে— যা ১৯৮২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। ➡️ বর্তমানে মজুতটি রিজার্ভের মোট ধারণক্ষমতার মাত্র প্রায় ৪০ শতাংশ। গত চার বছরে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতে দুই দফা বড় ধরনের হ্রাস ঘটেছে। ➡️ রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর তেলের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে বাইডেন প্রশাসনের সময় প্রায় ১৮০ মিলিয়ন ব্যারেল তেল মজুত থেকে ছাড়া হয়। এরপর ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে ট্রাম্প প্রশাসনের সময় আরও ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার অনুমোদন দেওয়া হয়। ফলে বিশ্বের অন্যতম বড় তেল মজুত ভাণ্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ এখন কয়েক দশকের মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। #assidqnews #news #usa
Log In to leave a comment.