‼️ সোমালিল্যান্ড : লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি ♦️ হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগরে নিজেদের সামরিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে সোমালিল্যান্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটনে তথাকথিত সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সাথে বৈঠক করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। ♦️ বৈঠকে দুই পক্ষের সম্পর্ক জোরদারের নামে মূলত ওই অঞ্চলে মার্কিন বলয় ভারী করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ♦️ নিজেদের নৌ-বাণিজ্য রক্ষায় সোমালিল্যান্ডকে সন্ত্রাস দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 'নির্ভরযোগ্য মিত্র' হিসেবে আখ্যা দিয়েছেন ক্রুজ। ♦️ বিশ্লেষকরা বলছেন, মূলত সোমালিয়াকে বিভক্ত রাখার সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবেই সোমালিল্যান্ডের আনুষ্ঠানিক সার্বভৌমত্বের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই রিপাবলিকান সিনেটর। সূত্র : ট্যাব জি #assidqnews #USA #Somaliland #HornOfAfrica #Geopolitics
Log In to leave a comment.