পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক ইসরায়েলি নারীকে ট্যাক্সি থেকে নামিয়ে দেন দাগেস্তানের এক চালক। ২০ আগস্টের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
আল-জাজিরার প্রতিবে… See moreপোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক ইসরায়েলি নারীকে ট্যাক্সি থেকে নামিয়ে দেন দাগেস্তানের এক চালক। ২০ আগস্টের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর নাম লিউদমিলা কোলোমাতস্কি। গাড়িতে ওঠার পর চালক তার জাতীয়তা জানতে চান। নিজেকে ইসরায়েলি পরিচয় দেওয়ার পর চালক তাকে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এ সময় তার গলায় ‘স্টার অব ডেভিড’যুক্ত একটি হারও দেখা যায়।
ভিডিওতে চালককে বলতে শোনা যায়, তিনি তাকে নিয়ে যাবেন না, কারণ তিনি ইহুদি এবং ‘তারা মানুষ হত্যা করছে’। একপর্যায়ে তিনি ওই নারীকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। কথোপকথনের সময় চালক গাজায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন।
ঘটনাটি অ্যাপভিত্তিক পরিবহনসেবা বোল্টের গাড়িতে ঘটে। ভিডিও ছড়িয়ে পড়ার পর বোল্টের নিরাপত্তা বিভাগ ওই নারীর সঙ্গে যোগাযোগ করে। প্রতিষ্ঠানটি জানায়, চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ওই চালকের সঙ্গে তার আর ম্যাচ হবে না।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সূত্র : আল জাজিরা
#assidqnews#news#newsbangla
Log In to leave a comment.