উত্তর-পশ্চিম পাকিস্তানে টিটিপির ৮টি হামলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৩ নভেম্বর ২০২৬ তারিখে আটটি হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির মুখপাত্র মুহাম্মদ খোরাসানির বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে তিনটি এবং দক্ষিণ ওয়াজিরিস্তান, ডেরা ইসমাইল খান, ট্যাঙ্ক, মোহমান্দ ও পেশোয়ারে একটি করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে মোহমান্দে দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর চৌকি, ক্যাম্প, টহলদল ও পুলিশ স্টেশনে হামলার কথা জানানো হয়েছে। একই বিবৃতিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের শাকাই এলাকায় আটক দুই ব্যক্তিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মুক্তি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। #Pakistan #ttp #assidqnews #news
0 Likes
0 Comments
5 Views
Ad
Log In to leave a comment.