Pluto Vibez's Post
Avatar

Hi guyz

Already in English

📌 ৭ অক্টোবরের আগে ইসরায়েলকে রক্ষার বহু চেষ্টা করে ব্যর্থ হয় মিসর। ➡ ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে মিসর একাধিকবার ইসরায়েলকে সতর্ক করেছিল যে, হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবী করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ➡️ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েক দিন আগে মিসরের গোয়েন্দা প্রধান সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। এর আগেও জুন ও সেপ্টেম্বর ২০২৩-এ মিসরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়। মিসরীয় কর্মকর্তাদের দাবি, হামলার প্রায় ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত ইসরায়েলকে সতর্ক করা অব্যাহত ছিল। তবে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়ে পাওয়া তথ্য তাকে যথাযথভাবে অবহিত করেননি। ➡️ ইসরায়েলপন্থী কোন কোন বিশ্লেষক মনে করেন, নেতানিয়াহু ইসরায়েলের উপর এই হামাসের আঘাত ইচ্ছাকৃত হতে দিয়েছেন, যেন সে বাহানায় তিনি গাযাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। তবে এতদিন পর্যন্ত এটাই সর্বজন স্বীকৃত যে, হামাসের এত বড় ও ব্যাপক অভিযানের কথা ইসরায়েলিরা ঘুর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি। #MiddleEast #assidqnews #gaza #Palestine #Israel

Shared Image
0 Likes 0 Comments 1 Views
Ad

Comments (0)

Please Login to comment.