As-sidq News's Post
Avatar

সোমালিয়া থেকে সব সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলি প্রদেশের বালিদোগলে সামরিক ঘাঁটি থেকে গত অক্টোবর মাসে সব সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম টাস্ক অ্যান্ড পারপাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আফ্রিকায় মার্কিন সামরিক কমান্ড (আফ্রিকম)-এর এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ঘাঁটিটি পুরোপুরি মার্কিন সেনাশূন্য করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, সেনা ও সদস্যদের পাশাপাশি সামরিক সরঞ্জামও দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। যেসব সরঞ্জাম নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর মধ্যে সামরিক যানবাহনও ছিল; সেগুলো ঘাঁটি ছাড়ার আগে পুড়িয়ে দেওয়া হয়। বালিদোগলে ঘাঁটিটি সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক স্থাপনা ছিল। দীর্ঘদিন ধরে এটি গোয়েন্দা ও সামরিক অভিযান পরিচালনা এবং সোমালিয়ার বিশেষ বাহিনী—বিশেষ করে ‘দানাব’ ইউনিটকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। #Somalia #Africa #assisqnews #news #usarmy

Translate to English
Post Image
1 Likes 0 Comments 14 Views
Ad

Comments (0)

Please Login to comment.