Adamou Ramadane's Post
Avatar

Opf

Already in English

📌 মার্কিন বাহিনীর সাথে পালানো আফগানদের তালেবানের হাতে তুলে দিবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে পালানো ১৫০ জনেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তাঁদের অনেকেই অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহযোগিতা করেছেন কিংবা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। এদিকে এখন তাঁদের আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তালেবান সরকারের শাস্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেরত পাঠানোর তালিকায় অন্তত একজন সমকামী ব্যক্তিও রয়েছেন, যিনি আফগানিস্তানে ফিরে গেলে তালেবানের হাতে মৃত্যুদণ্ডের আশঙ্কা করছেন। আগামী ২ নভেম্বর থেকে তাঁদের পাকিস্তানে পাঠানোর ফ্লাইট শুরু হতে পারে। পরে পাকিস্তান কর্তৃপক্ষ তাঁদের আফগানিস্তানে ফেরত পাঠাবে। ফলে যুক্তরাষ্ট্রের আশ্রয়ে আফগানিস্তান ছাড়ার পর আবারও তালেবান শাসনের মুখে পড়তে যাচ্ছেন এসব মানুষ। #Asia #Taliban #Afghanistan #America #assidqnews

Shared Image
0 Likes 0 Comments 1 Views
Ad

Comments (0)

Please Login to comment.