Taiwo Smart BM's Post
Avatar
Already in English

📌 দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি জমি ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল ➡️ দখলকৃত পশ্চিম তীরে জমির সীমানা নতুন করে নির্ধারণ করছে ইসরায়েলের বিশেষ দল 'ব্লু লাইন'। এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমিকে ইসরায়েলি 'রাষ্ট্রীয় জমি' বা খাস জমি হিসেবে নতুন করে তালিকাভুক্ত করা হচ্ছে, যা পরবর্তীতে সেখানে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে ব্যবহার করা হতে পারে। ➡️ ইসরায়েলের দাবি, এই দলটির কাজ হলো ঐতিহাসিক মানচিত্রের ভুলগুলো সংশোধন করা। তবে ফিলিস্তিনি কর্মকর্তা ও জাতিসংঘের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ইসরায়েলি রাষ্ট্রীয় সম্পদের পরিমাণই বাড়ানো হচ্ছে এবং চলতি বছরে এসে এই জমি দখলের গতি আরও বেড়েছে। ➡️ বেশ কয়েকটি গ্রামের ফিলিস্তিনি বাসিন্দাদের অভিযোগ, ইসরায়েল তাদের জমি দখল করে নিচ্ছে এবং ঐতিহ্যবাহী জলপাই গাছগুলো উপড়ে ফেলছে। পশ্চিম তীরের 'এরিয়া সি' অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ যত বাড়ছে, ফিলিস্তিনিদের নিজেদের জমিতে প্রবেশের অধিকার ততই সীমিত হয়ে পড়ছে। সূত্র : আল জাজিরা #Israel #Palestine #WestBank #AlJazeera #assidqnews

Shared Image
0 Likes 0 Comments 1 Views
Ad

Comments (0)

Please Login to comment.