অপ্রতিম হ'ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা। অপ্রতিম হত্যাকাণ্ডের চার দিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির নেতারা ও শিক্ষার্থীরা। এতে অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। #assidqnews #news #bangladesh
Log In to leave a comment.