মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

#BREAKING কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরান ও ইরাকের কুর্দি নেতাদের সাথে যোগাযোগ করেছে। তেহরান সরকারকে দুর্বল করতে তাদের সহায়তা চেয়েছে ওয়াশিংটন। ট্রাম্প কুর্দি নেতাদের প্রস্তাব দিয়েছেন যে, কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যদি পশ্চিম ইরানের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তবে আমেরিকা তাদের আকাশপথে সুরক্ষা (Air Cover) এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক সহায়তা দেবে। কুর্দি নেতাদের উদ্দেশে ট্রাম্প সরাসরি বলেছেন, "আপনাদের এখন যেকোনো এক পক্ষ বেছে নিতে হবে—হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, নয়তো ইরান।" যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে ওয়াশিংটন এখন ইরানের অভ্যন্তরীণ বিরোধী দল ও গোষ্ঠীগুলোর সাথে জোট গড়ার পথ খুঁজছে যাতে বড় ধরণের সামরিক অভিযানের আগে সরকারকে ভেতর থেকে কোণঠাসা করা যায়। সূত্র: ওয়াশিংটন পোস্ট (WaPo)

Translate to English
4 Likes 0 Comments 153 Views
Ad

Comments (0)

Please Login to comment.