মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

সেতিফ ও গুয়েলমা গণহত্যা: ৪৫,০০০ আলজেরীয়কে নির্মম হত্যার ৮১ বছর ৮ই মে ১৯৪৫, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নাৎসি বাহিনীর বিরুদ্ধে ফ্রান্স ও তাদের মিত্র বাহিনী জয় লাভ করে বিজয় উদযাপন করছিলো, তখন সেতিফ, গুয়েলমা, খেরাতা, কারিটা এবং অন্যান্য শহরে দশ হাজারেরও বেশি আলজেরীয় শান্তিপূর্ণভাবে আলজেরিয়ার স্বাধীনতার দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে—যেমনটি ফ্রান্স আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, নাৎসিবাদের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার বিপরীতে তাদেরও স্বাধীন মর্যাদা দেওয়া হবে। কিন্তু নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ফরাসি ঔপনিবেশিক বাহিনী। কয়েক সপ্তাহের এই গণহত্যায় আনুমানিক ৪৫,০০০ আলজেরীয় মুসলিমকে নৃশংসভাবে হত্যা করা হয়।

Translate to English
Post Image
10 Likes 2 Comments 244 Views
Ad

Comments (0)

Please Login to comment.