মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

১৯৪৮ ফিলিস্তিনিদের নাকবা আজ ফিলিস্তিনি নাকবার ৭৮ বছর পূর্ণ হয়েছে। ১৯৪৮ সালের এইদিনে (১৫ই মে) ৭৫০,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে, ৫০০ টিরও বেশি ফিলিস্তিনি গ্রামকে তছনছ করে দেয় ইহুদিবাদী মিলিশিয়া গোষ্ঠী। এই দিনটি প্রতি বছর নাকবা দিবস হিসাবে পালন করা হয়। আরবি ভাষায় ‘নাকবা’ শব্দের আক্ষরিক অর্থ বিপর্যয়, আকস্মিক দুর্দশা। ১৯৪৭-১৯৪৯ সালের মধ্যে ইহুদিবাদী আধাসামরিক বাহিনী কর্তৃক ফিলিস্তিনি জনসংখ্যার দুই-তৃতীয়াংশের নিয়মতান্ত্রিকভাবে জাতিগত নিধনকে বোঝানো হয়। ঐতিহাসিক ফিলিস্তিনের ৭৮ শতাংশেরও বেশি দখল এবং তাদের জাতিগতভাবে নিধন করে ইহুদিবাদী বাহিনী ৷ প্রায় ৫৩০টি গ্রাম ও শহর ধ্বংস এবং ৭০টিরও বেশি গণহত্যা সংঘটিত করে, প্রায় ১৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করে ইহুদিবাদীরা।

Translate to English
Post Image
9 Likes 2 Comments 182 Views

Comments (0)

Please Login to comment.