মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

১৮ দিনেই দেবে গেছে ১৮ কোটি টাকার সড়ক কুমিল্লার বুড়িচংয়ের এম এ গনি সড়কের কিছু অংশ সংস্কারের ১৮ দিনের মাথায় দেবে গেছে। এ সড়ক সংস্কারে খরচ হচ্ছে ১৮ কোটি টাকা। অভিযোগ উঠেছে, ঠিকাদার রাস্তার সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন এবং উপেক্ষা করেছেন দরপত্রের শর্ত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাম মাত্র বিটুমিন দিয়ে রাস্তার কাজ করার কারণে কার্পেটিংয়ের এমন অবস্থা হয়েছে। এছাড়াও সড়কের পাশে রিটেনিং ওয়াল না করেই কাজ শেষ করেছেন ঠিকাদার মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও সড়কের কিছু কিছু অংশে পুরাতন কার্পেটিংয়ের ওপর নতুন করে কার্পেটিং করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং পর্যন্ত এম এ গনি সড়কটি সংস্কারের কাজ শুরু হয় আনুমানিক দুই মাস আগে। কিছু অংশের কাজ শেষ হয়েছে এবং আরো কিছু অংশের কাজ এখনো চলছে। এর জন্য বরাদ্দ রয়েছে ১৮ কোটি টাকা।

Translate to English
1 Likes 0 Comments 91 Views

Comments (0)

Please Login to comment.