মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

নড়াইলে ভয়াবহ সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেকটি পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

Translate to English
1 Likes 0 Comments 254 Views

Comments (0)

Please Login to comment.