সোমালিয়ায় মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের দুটি সাঁজোয়া যানে আল-শাবাবের হামলা, হতাহত ১০ জনের বেশি সোমালিয়া: দেশটির দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলি প্রদেশে সোমালিয়ার বিশেষ বাহিনীর দুটি সামরিক সাঁজোয়া যানে বোমা হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, রোববার সকালে বালিদোগলে বিমানঘাঁটি থেকে আফগোয়ে শহরের সংযোগকারী সড়কে এ হামলা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত সোমালিয়ার বিশেষ বাহিনীর ১০ জনের বেশি সদস্য নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে দুটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তবে হামলায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সোমালিয়ার সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল-শাবাবের বিবৃতি। #Somalia #alshabab #assidqnews
0 Likes
0 Comments
20 Views
Ad
Log In to leave a comment.