Ayomaff Obasanjo's Post
Avatar
Already in English

এই কুখ্যাত লোকটার কি বিচার হবে না? *** কুখ্যাত লোকটির নাম আলেপ উদ্দিন। রোজাদার নারীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছিল। বিলুপ্ত RAB-১১ তে ছিল আলেপ। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার উদ্দেশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে কালো মাইক্রোবাস নিয়ে যায়। এই খবর সেই শিক্ষার্থী পেয়ে পালিয়ে যায়। সেই শিক্ষার্থীকে না পেয়ে আলেপ তার স্ত্রী ও শ্যালককে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং RAB-১১ তে ৩দিন আটকে রাখে। স্ত্রীকে বাঁচাতে ধরা দেন সেই শিক্ষার্থী। কথা ছিল স্ত্রীকে ছেড়ে দিবেন আলেপ উদ্দিন। কিন্তু আলেপ উদ্দিন স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। সবচেয়ে ভয়ংকর বিষয়টা হচ্ছে রমজান মাসে রোজা ভাঙিয়েও ধর্ষণ করে আলেপ উদ্দিন। ২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে সেই নারী মারা যান। কুখ্যাত আলেপ এখন কারাগারে। কিন্তু, তার সহযোগিরা এখনও সক্রিয়। ভুক্তভোগীরা আলেপের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

Shared Image
0 Likes 0 Comments 1 Views
Ad

Comments (0)

Please Login to comment.