As-sidq News's Post
Avatar

ট্রাম্পের গাজা পরিকল্পনা অনিশ্চয়তার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত পরিকল্পনা ক্রমেই অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters. যুক্তরাষ্ট্র তার প্রধান সমন্বয় কেন্দ্র—CMCC (Civil-Military Coordination Center) বন্ধ করতে যাচ্ছে। কারণ এই কেন্দ্র যুদ্ধবিরতি কার্যকর করা বা মানবিক সহায়তা ব্যবস্থার উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। (এই কেন্দ্রটি ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সমন্বয় করত।) পরিকল্পনা অনুযায়ী, এই কাঠামোকে এখন একটি নতুন আন্তর্জাতিক বাহিনীর অধীনে আনা হবে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকবে। পরিবর্তনের অংশ হিসেবে, এই মিশনে যুক্তরাষ্ট্রের সক্রিয় সেনাসদস্যের সংখ্যা ১৯০ থেকে কমিয়ে মাত্র ৪০-এ নামিয়ে আনা হবে। তাদের পরিবর্তে বেসামরিক কর্মীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতি এখনও জটিলই রয়ে গেছে। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এবং হামাস গাজার ভেতরে শক্ত অবস্থানে থাকায়, পুরো পরিকল্পনাই এখন স্থবির ও অনিশ্চিত অবস্থায় আছে।

Translate to English
Post Image
10 Likes 0 Comments 233 Views
Ad

Comments (0)

Please Login to comment.