আচ্ছা মসজিদের দুতালায় দিনে দুপুরে প্রকাশ্যে ২০-২৫ যুবক বসেছে কোন মজলিস বা দ্বীনি আলোচনার জন্য হয়ত। সেটা কিভাবে গোপন মজলিস হয়? তালিম ও দ্বীনি মজলিসগুলোতে জঙ্গি সন্দেহে অভিযান ও আটকের প্যাটার্ন আমরা স্বৈরাচারি শাসনের সময় দেখেছি। সেই আমলই ফিরিয়ে আনা হচ্ছে কি? দেশের নিরাপত্তা বলতে কিছু নেই। ছিনতাই, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, মাস্তানির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে আছে। সেসব ত্রাস ও অনিরাপত্তা বন্ধ করতে পারছে না। মানুষের রিয়েল পব্লেম বা বাস্তব সমস্যা নিয়ে কোন চিন্তা নেই। এরমধ্যে কাল্পনিক অভিযোগ দিয়ে হয়রানির বয়ান তৈরি করা হচ্ছে। মিডিয়ার হেডিংটাও খেয়াল করুন। শত শত মানুষের জীবনকে বন্দি, হত্যা ও আয়মাঘরে ঠেলে দেয়ার বয়ান এসব মিডিয়াই তৈরি করেছিল। -মাওলানা ইফতেখার সিফাত হাফি.
1 Likes
0 Comments
3 Views
Ad
Log In to leave a comment.