‼️ যুক্তরাজ্যের অখণ্ডতায় বড় ধাক্কার সম্ভাবনা, স্বাধীনতার গণভোটের দাবিতে একজোট স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ♦️ নিজেদের স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের আইনি অধিকার আদায়ে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করতে সোমবার কার্ডিফে বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টাররা। ♦️ প্রথমবারের মতো একযোগে নেওয়া এই তিন অঞ্চলের যৌথ পদক্ষেপ যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের জন্য নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। ♦️ বৈঠকে তিন অঞ্চলের স্বাধীনতাপন্থী প্রধান তিন রাজনৈতিক দল—স্কটল্যান্ডের 'এসএনপি', ওয়েলসের জাতীয়তাবাদী দল 'প্লেইড সিমরু' এবং উত্তর আয়ারল্যান্ডের 'সিন ফেইন'-এর নেতারা অর্থনীতি, জ্বালানি, ইউরোপ এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ♦️ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং এসএনপি নেতা জন সুইনি জানান, যুক্তরাজ্যের বর্তমান ব্যবস্থা কোনোভাবেই আর টেকসই নয়। সূত্র : দ্য টেলিগ্রাফ #UK #Scotland #Wales #NorthernIreland #assidqnews
Log In to leave a comment.