As-sidq News's Post
Avatar

মার্কিন তদন্তের মুখে থাকা ভেনেজুয়েলার ধনকুবের এখন ট্রাম্পের তেল কৌশলের অংশীদার। ➡️ ভেনেজুয়েলার ধনকুবের আলেহান্দ্রো বেতানকোর্ট, যিনি একসময় PDVSA থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তদন্তের মুখে ছিলেন, তিনি এখন ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত চলতি বছরের শুরুতে স্থগিত হয়। ➡️ বেতানকোর্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানের আগে মার্কিন কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করেন এবং ভেনেজুয়েলার তেল নিয়ে ওয়াশিংটন-কারাকাসের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ➡️ তার কোম্পানি NABEP এখন ভেনেজুয়েলার ১৭টি তেলক্ষেত্রে দীর্ঘমেয়াদি অধিকার পেয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের সরকার NABEP-এর ৩৫% অংশীদারিত্ব পাবে এবং উৎপাদিত তেলের ২০% খরচের দামে কেনার অগ্রাধিকার পাবে। ➡️ মার্কিন কর্মকর্তাদের দাবি, বেতানকোর্টের বিরুদ্ধে পুরোনো আইনি বিষয়গুলো এখন বড় সমস্যা নয় এবং ভেনেজুয়েলার তেল উৎপাদন দ্রুত বাড়াতে তিনিই “সেরা অংশীদার”। সোর্স: Reuters #Venezuela #USA #Trump #Oil #assidqnews

Translate to English
Post Image
1 Likes 0 Comments 3 Views
Ad

Comments (0)

Please Login to comment.