#EXCLUSIVE ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁসের তদন্তের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ সদস্যকে পলিগ্রাফ বা মিথ্যা শনাক্তকারী পরীক্ষার মুখোমুখি করা হয়েছে। ➡️ পরীক্ষায় সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মীদের জিজ্ঞাসা করা হয়, তারা সাংবাদিকদের কাছে কোনো গোপন তথ্য দিয়েছেন কি না। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য কীভাবে সংবাদমাধ্যমে এসেছে, তা খুঁজে বের করাই তদন্তের অন্যতম লক্ষ্য। ➡️ সংবাদমাধ্যমের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরসহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশিত হওয়ার পর এই তদন্ত জোরদার করা হয়। ➡️ এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ও সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশিত তথ্যকে পেন্টাগন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তথ্য ফাঁসের উৎস খুঁজতে কঠোর তদন্ত চালাচ্ছে। সূত্র: New York Times #USMilitary #Pentagon #IranWar #USDefense
Log In to leave a comment.