As-sidq News's Post
Avatar

#আলিয়া মাদরাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের ফুটবল টিম গঠনের নির্দেশ ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সকল আলিয়া মাদরাসায় ৪টি করে ফুটবল টিম গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে: দাখিল (৬ষ্ঠ - ১০ম শ্রেণি): ১টি ছাত্র ও ১টি ছাত্রী ফুটবল দল আলিম (১ম ও ২য় বর্ষ): ১টি ছাত্র ও ১টি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন সম্পন্ন করে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের এই নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনার মতামত কী? কমেন্টে জানান! #AsSidqNews #MadrashaEducationBoard #FootballTournament2026 #Bangladesh #NewsUpdate

Translate to English
Post Image
5 Likes 1 Comments 71 Views

Comments (0)

Please Login to comment.