‼️ নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি 'বোঝা ও হুমকি'—মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ♦️ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ওপর তীব্র আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। ♦️ ফিদান বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সত্ত্বেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি 'টিকে থাকতে পারে'। কারণ উভয় পক্ষই আন্তরিকভাবে উত্তেজনা কমাতে আগ্রহী। ♦️ আঞ্চলিক সংঘাতগুলো বোঝার ক্ষেত্রে তুরস্কই 'সবচেয়ে সুবিধাজনক অবস্থানে' রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : আনাদোলু এজেন্সি #Turkiye #HakanFidan #MiddleEast #Geopolitics #Assidqnews
12 Likes
3 Comments
112 Views
Log In to leave a comment.