মোঃ আব্দুর রাকিব's Post
Avatar

ইসরায়েলের বিখ্যাত Mojo Podcast এ অতিথি হিসাবে আগমন করে Benjamin Netanyahu নিজের দৈনন্দিন রূটিন সম্পর্কে কথা বলার সময় বলে যে, আমি রাতে স্ত্রীর সাথে কথা বলার পর টেলিভিশনে আর্জেন্টিনাকে খুঁজি! তখন ইন্টারভিঊয়ার ওকে কারণ জিজ্ঞাসা করে। নেতানিয়াহু পাল্টা জবাব দেয় যে, "বলো তো কেন!" ইন্টারভিঊয়ার বলে যে, "Messi? আমার ধারণা সঠিক হলে!" নেতানিয়াহু উত্তর দেয় যে, "না! তারও আগে, ওদের একজন রাষ্ট্রপতি আছে। সে Chabad-Lubavitch Hasidic এর সদস্য। সে একজন তারকা। সুপারস্টার! Milei ইসরায়েলের বিশাল বন্ধু।" ইসরায়েলের রাষ্ট্রনেতা নেতানিয়াহু ওখানে আরো সংযোজন করে যে, "সে ওদের জন্য বেশ ভালো একটা টিম গড়তে সমর্থ হয়েছে। ওরা সৌভাগ্যবান, ওদের টিমে এমন একজন অভিজ্ঞ প্লেয়ার আছে। যে জানে কিভাবে গোল দিতে হয়। ওর ৩৯ বছর বয়স!" তারপর নেতানিয়াহু লিওনেল মেসির সাথে নিজের সাক্ষাতের সময়কার আলাপ জুড়ে দেয়। গত পরশুদিন আমি ইসরায়েল ও আর্জেন্টিনার মধ্যকার অন্ধকার ঘনিষ্ঠতার বিষয়ে লেখার কারণে, আর সেটি কিভাবে মিসরের সাথে ওদের ম্যাচে দৃশ্যমান হয়েছে, তার একটি সম্ভাবনাময় চিত্র তুলে ধরার কারণে আমার ওয়ালে পোকা-মাকড়ের ন্যায় হামলে পড়েছিল কিছু মানুষ। আমাকে Foreign policy, Middle East এর ইতিহাস সহ বহু বিষয়ে নানান আজব শিক্ষা দিতে চেয়েছে যারা। ChatGPT ব্যবহার করে আমার লেখার ওপর আজগুবি Fact-check হাজির করেছে। আমি সেখানে বলেছিলাম, "ইসরায়েল ঘনিষ্ঠভাবে মিসর ও আর্জেন্টিনার ম্যাচে নজর রাখছে।" তারপর আর্জেন্টিনাকে হয়তো পৃথিবীর মানচিত্র মেলে ধরলে আঙুল দিয়ে চিহ্নিত করতে পারবে না এমন মানুষ এখানে এসে রচনা লিখেছে Geo-politics এর বিষয়ে। তারপর গতকাল আলোচ্য Podcast 'টির রেকর্ডিং রিলিজ হলো। আর্জেন্টিনা বা ফুটবল দেখো। কোনো আপত্তি নাই। ফিলিস্তিনের নাম মুখে তুলবে না! ধন্যবাদ। © Revan M #fifa

Translate to English
11 Likes 0 Comments 73 Views

Comments (0)

Please Login to comment.