As-sidq News's Post
Avatar

//ইরানে যাওয়ার সময় মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিল না ইতালি// ইতালি যুক্তরাষ্ট্রকে সিসিলিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি Naval Air Station Sigonella ব্যবহার করতে অনুমতি দেয়নি। এই ঘাঁটি সাধারণত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইতালির প্রতিরক্ষামন্ত্রী সরাসরি নিজেই এই সিদ্ধান্ত দেন। রিপোর্ট অনুযায়ী, কিছু মার্কিন সামরিক বিমান মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার পথে এই ঘাঁটিতে নামার পরিকল্পনা করেছিল। তবে, যুক্তরাষ্ট্র এই অবতরণের জন্য আগে থেকে ইতালির অনুমতি নেয়নি, বরং বিমানগুলো আকাশে উড়ার পর তাদের ফ্লাইট পরিকল্পনা জানানো হয়। ইতালীয় কর্তৃপক্ষ পরে যাচাই করে দেখে যে এসব ফ্লাইট সাধারণ বা লজিস্টিক ফ্লাইট নয়, তাই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পড়ে না। এর ফলে ইতালির সরকার নির্দেশ দেয় যে মার্কিন বিমানগুলোকে ওই ঘাঁটিতে নামতে দেওয়া হবে না। ©Sorwar Alam

Translate to English
5 Likes 1 Comments 124 Views

Comments (0)

Please Login to comment.