As-sidq News's Post
Avatar

ইরানকে পুরোপুরি কুপোকাত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে গোপনে চাপ দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এই দাবী করেছে। উপসাগরীয় দেশগুলোর মতে, বর্তমান পরিস্থিতিতে ইরান এখনও যথেষ্ট দুর্বল হয়নি। এদের মধ্যে আমিরাতের অবস্থান সবচেয়ে কঠোর; তারা এমনকি ইরানে স্থল অভিযানেরও প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ওমান এবং কাতার এখনো কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষে। সৌদি কর্মকর্তাদের দাবি, এখনই যুদ্ধ বন্ধ করলে কোনো 'ভালো চুক্তি' সম্ভব হবে না। আমিরাত আরও এক ধাপ এগিয়ে জানিয়েছে, যারা বসতবাড়িতে ব্যালেস্টিক মিসাইল মারে, আঞ্চলিক প্রেক্ষাপটে সেই ইরান শাসনব্যবস্থা আর গ্রহণযোগ্য নয়। তারা এমন গ্যারান্টি চায় যেন ভবিষ্যতে আর কখনোই এমন হামলা না ঘটে। উপসাগরীয় মিত্রদের প্রধান দাবি—যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক ও মিসাইল প্রোগ্রাম পুরোপুরি নিষ্ক্রিয় করতে হবে এবং ভবিষ্যতে হরমুজ প্রণালী বন্ধের সব পথ চিরতরে রদ করতে হবে। সূত্র: এপি

Translate to English
1 Likes 0 Comments 136 Views
Ad

Comments (0)

Please Login to comment.