As-sidq News's Post
Avatar

আফগান–উজবেকিস্তান সম্পর্ক জোরদার: অর্ধ বিলিয়ন ডলারের বড় চুক্তি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, আফগানিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধি দলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় দেশের বেসরকারি খাত এবং উজবেকিস্তানের নামানগান প্রদেশের মধ্যে মোট ৫১৪.৮০ মিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয় মতে, এই চুক্তিগুলো মধ্যে রয়েছে আফগানিস্তানে একটি কাঠকয়লা উৎপাদন কেন্দ্র নির্মাণ, সেইসাথে সিমেন্ট ও কয়লা, শুকনো ফল, মশলা, তেল, গ্যাসোলিন, বিটুমিন, তামা, খাদ্যদ্রব্য, মদক-বিহীন পানীয়, ক্রীড়া পরিষেবা সহ আরো বেশ কিছু পণ্যের রপ্তানি ও আমদানি । উল্লেখ্য, কাবুল ও তাশখন্দের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ কৌশল জোরদার করার লক্ষ্যে উজবেকিস্তানের নামানগানের গভর্নর আব্দুল রাজাকভের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ উজবেক প্রতিনিধিদল সম্প্রতি কাবুলে পৌঁছানোর পর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। — AFB Bengali

Translate to English
3 Likes 1 Comments 390 Views

Comments (0)

Please Login to comment.