ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরান ও লেবানন থেকে ইসরাইলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও বলেছে, তারা মা’আলোত-তারশিহা শহরে একটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
0 Likes
0 Comments
410 Views
Ad
Log In to leave a comment.