As-sidq News's Post
Avatar

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ও অবস্থান গত কয়েক দিনে বারবার পরিবর্তন হয়েছে। নিচে দিনভিত্তিকভাবে সেই পরিবর্তনের একটি আনুমানিক সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো— ➡️ দিন ১: যুদ্ধ মাত্র ২–৩ দিন স্থায়ী হতে পারে। কারণ আমেরিকার আছে পৃথিবীর সবচেয়ে সেরা সেরা সব গোলাবারুদ। ➡️ দিন ২: সংঘাত ২–৩ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ➡️ দিন ৩: যুদ্ধ চার সপ্তাহ বা তার কম সময়ে শেষ হতে পারে। ➡️ দিন ৪: এটি চার সপ্তাহ লাগতে পারে— তবে ছয়, আট বা তিন সপ্তাহও হতে পারে। ➡️ দিন ৫: এরপর সতর্ক করা হয়, আরও ১০০ দিনের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ➡️ দিন ৬: হঠাৎ করেই দাবি করা হয়, যুদ্ধে প্রায় জয় অর্জিত হয়েছে। ➡️ দিন ৭: আবার বলা হয়, যুদ্ধ অনেক দীর্ঘ সময় ধরে চলতে পারে। ➡️ দিন ৮: নতুন করে ঘোষণা আসে— যুদ্ধ এখনই কেবল শুরু হয়েছে। ইউক্রেনের কাছে ড্রোন ঠেকানোর কৌশল শেখার জন্য সাহায্য চেয়েছে। ➡️ দিন ৯: অনেক দিক থেকে জয় এসেছে, তবে এখনও যথেষ্ট নয়। ➡️ দিন ১০: পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পরামর্শের কথা বলা হয়। ➡️ দিন ১১: মার্কিন নৌবাহিনী জানায়, তারা হরমুজ প্রণালী দিয়ে বেসামরিক জাহাজকে নিরাপত্তা দিবে না এবং বেসামরিক নাবিকদের নিজ দায়িত্বে চলাচলের আহ্বান জানায়। দেখা যাক এভাবে কতদিন চলে...

Translate to English
0 Likes 0 Comments 138 Views

Comments (0)

Please Login to comment.