আমার জিওপলিথিন বন্ধু:
পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ। পাকিস্তান ব্যর্থ হলে মুসলিমদের উপর কঠিন অত্যাচার নেমে আসবে।
যেন:
- ভারত খুব ভয় পেয়েছে এতদিন। ভারতীয় মুসলিমদের উপর কোনো অত্যাচার করেনি পাকিস্তানের এটম বোমের ভয়ে। মসজিদ-মাদরাসা ভাঙেনি, দৈনিক মবলিঞ্চিং হচ্ছে না। মুসলিমবিরোধী রাজনীতি মাথাই তুলতে পারেনি। ভাগ্যিস।
- গায়ের কাছে কাশ্মীরে মুসলিমদের উপর অত্যাচারের সাহসই পায়নি ভারত। হাজার হাজার নারী ধর্ষণ করতে চেয়েও পারেনি ভারতীয় ৬ লক্ষ সেনা। শুধু পাকিস্তানের এটম বোমটা ছিল বলে রক্ষে।
- বাংলাদেশে হাসিনা খুব ভয় পেয়েছে। ১৬ বছর মুসলিমদের উপর ভারতের হয়ে অত্যাচার করেইনি। মুসলিম জাতীয়তাবাদী নেতাদের জুডিশিয়াল কিলিং করেনি। হাজার হাজার মুসলিমকে গুম-খুন-নির্যাতন করেইনি। ভাগ্যিস! পাকিস্তানের এটম বোমটা ছিল। খুব ডিটারেন্স হয়েছে এতদিন।
- চীন পাকিস্তানের এটম বোমের ভয়ে উইঘুরদের উপর ফুলের টোকাও দিতে পারেনি। লক্ষ লক্ষ উইঘুরকে রিএডুকেশনে নিয়ে নির্যাতন করেনি। ত্যাংক্স পাকিস্তান।
- আমেরিকা একদম সাহসই পায়নি আফগান-ইরাকে লাখ লাখ নারী-শিশু হত্যার। শুধু এটম বোমটা ছিল বলে।
- আরাকানেও বার্মা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি এতদিন। পাছে এটম বোম এসে চোখ তুলে নেয়। খুব উপকার হলো এটম থাকায়।
সাউথ এশিয়ায় খুব অপরিসীম প্রভাব ছিল এটম বোমের। হাফেজ মার্শাল জিন্দাবাদ। পাক-আর্মি বিরোধীরা ইসলামের দুশমন। বোমটা না থাকলে কী যে হত। গা শিউরে ওঠে ভাবলে। আহ! জিওপলিটিক্স মুবারক।
© Shamsul Arefin Shakti
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.