অবশেষে আরব আমিরাতকে নিষেধাজ্ঞা দেবার জন্য ট্রাম্পকে অনুরোধ করলেন সৌদি যুবরাজ?
সুদান ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন আমিরাতি কর্মকর্তারা।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF)-কে আমিরাতের সমর্থনের কারণে এই পদক্ষেপ নিতে বলেছিল রিয়াদ।
তবে সৌদি কর্মকর্তারা এই দাবি অস্বীকার করে জানিয়েছেন, তারা কেবল আরএসএফ-এর ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন, আমিরাতের ওপর নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই বার্তাটি আমিরাতি প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন, তখন আমিরাতের নেতৃত্ব নিশ্চিত হয় যে সৌদি আরব তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জন্য তদ্বির করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস (hn)
Comments
Total Comments: 0
No comments yet.
Leave a Comment
Login to leave a comment.