Avatar মোঃ আব্দুর রাকিব

সেক্যূলার সিস্টেমের পুরো খেলাটাই হল ডিস্ট্র্যাকশ্যান তৈরি করা আর ক্যানভাসিংয়ের।
.
ডিসট্র্যাকশ্যানের ব্যাপারটা হল গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে ফোকাস সরিয়ে কিছু সিম্বলিক এবং ফাঁপা বিষয়ের দিকে মনোযোগ নিয়ে যাওয়া।
.
ক্যানভাসিং এর ব্যাপারটা হল নীলক্ষেতের মোড় আর বাসের ভেতরে বিক্রি করা ওষুধের মতো। মার্কেটিং শুনলে মনে হবে সর্বরোগের দাওয়াই বাস্তবে চিনির গোল্লা।
.
শরীয়াহর কথা আসায় প্রশ্ন করলো, তাহলে এটা কিভাবে হবে, ওটা কিভাবে চালাবা। অথচ এই সিস্টেমে সোয়েটার নির্মাতাকে এনে দেশের ফিসক্যাল সিস্টেমের চূড়ায় বসানো হয়।
.
জামআত এই মুহুর্তে কার্যত একটা সেক্যুলার দল কিন্তু তাদের নামের সাথে ইসলাম থাকার কারণে টক শো-তে প্রশ্ন করলো জামাত আসলে মেয়েরা হাফ প্যান্ট পড়তে পারবে কি না। দেখা গেল বিএনপি আসার পর তিন সন্তানের মা ভোট দেয়ার কারণে রেইপড হলেন।
.
এই হল সেক্যুলার ব্যবস্থার ডিসট্র্যাকশ্যান আর ক্যানভাসিং এর মেকানিসমের উদাহরণ।


- আসিফ আদনান

Feb 26, 2026, 3:28 pm · 83 Views · Public
Like (0) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.