Avatar মোঃ আব্দুর রাকিব

আপনি যখন দুনিয়ার ভোগ-বিলাস, চাকচিক্য আসলে যে এক ধরনের ভ্রম বুঝতে পারবেন তখন আপনার জন্য সুখী জীবনযাপন করা সহজ হবে।

তখন আড়ং কিংবা ইল্লিন থেকে ঈদের মার্কেট না করার জন্য কোনো দুঃখ থাকবে না। বছর শেষে কক্সবাজার কিংবা সিঙ্গাপুর ট্যুর না দিতে পারার কষ্ট থাকবে না। বন্ধু কিংবা কলিগের মতো দামী ফোন ব্যবহার না করার অদ্ভুত লজ্জা লাগবে না।

দুনিয়ার ভ্রম বুঝতে পারলে জীবনযাত্রার ব্যয় কমবে, অভাবের কৃত্রিম চক্র ভাঙবে, অল্পে-তুষ্টি লাভ হবে, অন্তরে প্রশান্তি আসবে।

পরিবারের বন্ধনকে দুনিয়ার বস্তুগত ভোগের থেকে দামী অনুভব হবে, সময়কে উপভোগ ও আনন্দের সাথে অতিবাহিত করার মানসিকতা তৈরি হবে।

কি হবে আজ এক তরকারি দিয়ে লাঞ্চ করলে? কি হবে আগামীকাল বান্ধবীর সাথে ঘুরতে না গেলে? কি হবে বন্ধুর মতো বাইক না কিনলে? কি হবে পাশের বাসার ভাবীর মতো অলংকার না বানালে? কিছুই হবে না।

সহজ জীবনে অভ্যস্ত হতে হবে। স্বামীর অতিসাধারণ শার্টের কিনারায় সুখ আছে, খুঁজে দেখুন। স্ত্রীর নিত্যদিনের ব্যবহার্য মলিন গামছায় একবার তার উপস্থিতির শান্তি খুজে দেখুন। লক্ষ্য করুন আপনার ছোট্ট মাসুম বাচ্চার কলতান কিভাবে নদীর বয়ে চলাকে পেছনে ফেলছে। কি সুন্দর সরল সংসার পেয়েছেন একটিবার দেখুন।

ভাবুন আমাদের মতোই কতো মানুষ সংসার সাজাচ্ছে ফিলিস্তিনের ভাঙা কংক্রিটের ভিড়ে, সুদানে দুর্ভিক্ষের মাঝে আর আরাকানি রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে!

পৃথিবীর বুকে কতো দুঃখ, আমরা তো সে তুলনায় সুখী! তাই না?

জীবনকে কঠিন করে কি লাভ? কি লাভ অন্যের মতো হতে প্রাণপণ চেষ্টা করে? নিজের যা আছে সেটাতেই তো সুখ!

সংগৃহীত

Feb 25, 2026, 11:34 am · 124 Views · Public
Like (1) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.