Avatar মোঃ আব্দুর রাকিব

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

সম্প্রতি অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার জন্য তিনি জোর দাবি জানান।

পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগ ও আহবান জানান।

Feb 24, 2026, 7:33 pm · 55 Views · Public
Like (1) - Comment - Share - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.